
সিপিডির পর্যবেক্ষণ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বড় প্রভাব পড়বে রাজস্ব খাতে
সিপিডির হিসাব অনুযায়ী, বাণিজ্য চুক্তির কারণে সরকারের প্রায় ১ হাজার ৩২৭ কোটি টাকার রাজস্ব ক্ষতির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মের কারণে ভবিষ্যতে অন্যান্য সদস্য দেশও একই ধরনের সুবিধা দাবি করতে পারে, যা বাংলাদেশের জন্য নতুন নীতিগত চাপ তৈরি করতে পারে।











