
সিলেটের ওসমানীতে যাত্রীদের ইমিগ্রেশন করা হচ্ছে ম্যানুয়ালি
লন্ডন থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (নম্বর বিজি-২০২) সোমবার সকাল ৮টা ৫৪ মিনিটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্লাইটের ২২২ যাত্রীর ইমিগ্রেশন সম্পন্ন হয় ম্যানুয়ালি। সার্ভার চালু হলে এসব তথ্য সার্ভারে ‘ইনপুট’ দেওয়া হবে বলে জানান পরিচালক হাফিজ আহমদ জানান।



