
দুই আসনেই বিপুল ভোটে হারলেন ফয়জুল করীম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ ও ৬ দুটো আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। সেই সঙ্গে বরিশালের ছয়টি আসনেই দাপুটে জয় পেয়েছে বিএনপি।



