
আইনগত জটিলতায় স্থানীয় নির্বাচন হতে সময় লাগবে: মীর শাহে আলম
আইনগত জটিলতার কারণে স্থানীয় সরকার নির্বাচন হতে সময় লাগবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৪টায় রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণের পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

