
ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারের জামিন
ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আবুল সরকারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।


















