
সিলেটে হামে প্রথম মৃত্যুর শিকার ফারহান
সিলেটে হামে আক্রান্ত হয়ে ২ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম ফারহান । গত ২৪ ঘণ্টায় ৪৪ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন করে ৬ জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্ত হয়েছেন। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন হাম সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছে।
