
বিশ্বমঞ্চে ইতালিয়ান ট্র্যাজেডি
গ্রাভিনা-বুফনের পদত্যাগ, দায়িত্ব ছাড়লেন গাত্তুসোও
টানা তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপ মিস করছে ইতালি। ফুটবলের বিশ্বমঞ্চের বাছাই পর্বের বৈতরণী পেরোতে ব্যর্থ হওয়ার দুদিন বাদেই পদত্যাগ করেছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গ্রাভিনা। পদত্যাগের চাপ থাকলেও শুরুতে ‘না’ করে দিয়েছিলেন অবশ্য।























