রোববারও চলবে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

আমার দেশ অনলাইন

রোববারও চলবে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা দ্বিতীয় দিনে গড়িয়েছে। এ আলোচনা আজ রোববারও অব্যাহত থাকবে। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এ কথা জানিয়েছে।

ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘যৌথ আলোচনা শুরু হওয়ার পর প্রায় ১৫ ঘণ্টা পার হয়েছে। ইসলামাবাদের সেরেনা হোটেলে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা এখনো চলছে।’

বিজ্ঞাপন

এর আগে ফার্স নিউজ জানিয়েছিল, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার আরেকটি ধাপ শেষ হয়েছে। উভয় পক্ষ বিশেষজ্ঞ দলগুলোর উপস্থিতিতে আবারও আলোচনার খসড়া বিনিময় করছে। সূত্র: আল-জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন