পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ আলোচনা শেষ হয়েছে। বৈঠকের পর প্রক্রিয়াটি কারিগরি পর্যায়ে রয়েছে। এখন লিখিত প্রস্তাব বিনিময় করছে উভয় পক্ষ । সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছে ইরান সরকার।
পোস্টে বলা হয়, ইসলামাবাদে উচ্চপর্যায়ের বৈঠক শেষে দুই দেশের কারিগরি দল এখন বিস্তারিত প্রস্তাব ও ‘বিশেষজ্ঞ পর্যায়ের খসড়া’ বিনিময় করছে।
বিজ্ঞাপন

পোস্টে আরোও বলা হয়, কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও আলোচনা অব্যাহত থাকবে।
যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ দফা আলোচনায় বসে ইরান। তবে কোনো সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

