‘ইরানকে চাপে রাখার সক্ষমতা নিয়ে ‘অতিমূল্যায়ন’ করছে যুক্তরাষ্ট্র’

আমার দেশ অনলাইন

‘ইরানকে চাপে রাখার সক্ষমতা নিয়ে ‘অতিমূল্যায়ন’ করছে যুক্তরাষ্ট্র’
ছবি: সংগৃহীত

তেহরান বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড স্টাডিজের সহযোগী অধ্যাপক জোহরে খারাজমি বলেছেন, হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি ইরানের আলোচনার অবস্থানকে পরিবর্তন করতে পারবে না।

খারাজমি বলেন, ‘যখন আপনি হরমুজ অবরোধের কথা বলছেন, তখন আপনি সম্ভবত স্থিতিস্থাপকতার ধারণা নিয়ে একটি বিতর্কের কথা বলছেন। আমার ধারণা, ইরান এ সপ্তাহে ১৫ কোটি ব্যারেল তেল বিক্রি করেছে এবং জীবন ধারণের মৌলিক চাহিদা মেটানোর জন্য বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ সম্প্রসারণ করেছে।’

বিজ্ঞাপন

তার মতে, যুক্তরাষ্ট্র ইরানকে তার অবস্থান পরিবর্তনে বাধ্য করার ক্ষমতা নিয়ে ‘অতি মূল্যালয়ন’ করছে।

তিনি বলেন, ‘ইরান পাল্টা আক্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত। হরমুজের ওপর নিয়ন্ত্রণই এই অঞ্চলের নতুন নিরাপত্তাকাঠামোর কেন্দ্রবিন্দু।’ তার মতে, ‘পেট্রোডলারের সংকোচন এবং একে পেট্রো ইউয়ানে পরিবর্তন করা বর্তমান বিশ্বেও অনেক পরিবর্তন আনবে।’

তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে তেহরানের এই দৃঢ় সংকল্প পরিবর্তন করার মতো অবস্থানে যুক্তরাষ্ট্র নেই।’

সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন