সু চির সাজার মেয়াদ কমাল মিয়ানমার সরকার

আমার দেশ অনলাইন

সু চির সাজার মেয়াদ কমাল মিয়ানমার সরকার
ছবি: সংগৃহীত

মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির সাজার মেয়াদ কমিয়েছে দেশটির সরকার। শুক্রবার তার আইনজীবী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নববর্ষের সাধারণ ক্ষমার অংশ হিসেবে সাজার মেয়াদ কমানো হয়েছে।

সু চির আইনজীবী জানান, সু চির সাজার মেয়াদ ছয় ভাগের এক ভাগ কমিয়েছে মিয়ানমার সরকার। তবে নোবেল বিজয়ী বাকি সাজা গৃহবন্দি অবস্থায় কাটাতে পারবেন কি না, তা স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

উসকানি ও দুর্নীতি থেকে শুরু করে নির্বাচনি জালিয়াতি এবং রাষ্ট্রীয় গোপনীয় আইন লঙ্ঘনের মতো বিভিন্ন অভিযোগে তিনি ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

২০২১ সালের এক অভ্যুত্থানে সামরিক বাহিনী সু চির সরকারকে উৎখাত করে।

সূত্র: দ্য ইনডিপেন্ডেন্ট

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...