যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার পরিকল্পনা নেই ইরানের। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধ আলোচনার প্রধান প্রতিবন্ধকতা হিসেবে রয়ে গেছে। মার্কিন সামরিক বাহিনী ইরানের জাহাজে হামলা ও তা দখলের পর উত্তেজনা আরো বেড়েছে।
রোববার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি সূত্রের বরাত দিয়ে জানায়, ‘বর্তমানে আলোচনার পরবর্তী পর্বে অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই’।
এর আগে বার্তা সংস্থা ফার্স ও তাসনিম নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানায়, ‘সামগ্রিক পরিস্থিতিকে খুব একটা ইতিবাচক বলা যাচ্ছে না। আলোচনার জন্য মার্কিন অবরোধ তুলে নেওয়া একটি শর্ত।’
এদিকে, রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ অবরোধ এবং ওয়াশিংটনের ‘অযৌক্তিক ও অবাস্তব দাবির’ কথা উল্লেখ করে জানিয়েছে, ‘এই পরিস্থিতিতে ফলপ্রসূ আলোচনার কোনো স্পষ্ট সম্ভাবনা নেই’।
সূত্র: আল জাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

