ইরান ইস্যুতে সম্প্রতি যেসব দাবি করেছেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইরান ইস্যুতে সম্প্রতি যেসব দাবি করেছেন ট্রাম্প
ছবি: সংগৃহীত।

ইরান, হরমুজ প্রণালি ও লেবাননের যুদ্ধবিরতি নিয়ে গত কয়েক ঘণ্টায় একাধিক মন্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আলজাজিরার।

তার সাম্প্রতিক বক্তব্য ও দাবিগুলো হলো—

বিজ্ঞাপন
  • ট্রাম্প দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালি খুলে দিতে সম্মত হয়েছে এবং এটি ‘আর কখনো বন্ধ করবে না’।
  • তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরানের বন্দরগুলোতে চলমান মার্কিন নৌ অবরোধ ‘শুধু ইরানের ক্ষেত্রেই পূর্ণ শক্তি ও কার্যকারিতায় বলবৎ থাকবে, যতক্ষণ না ইরানের সঙ্গে আমাদের শতভাগ লেনদেন সম্পন্ন হচ্ছে।’
  • ব্লুমবার্গকে তিনি জানান, রোববার থেকে আলোচনা এগোবে এবং স্থায়ী যুদ্ধবিরতির দিকে অগ্রগতি হতে পারে।
  • ট্রাম্প আরো দাবি করেন, ‘যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরান সমুদ্রের মাইন সরিয়ে ফেলেছে বা সরাচ্ছে।’
  • তিনি পুনরায় বলেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে, যাকে তিনি ‘নিউক্লিয়ার ডাস্ট’ হিসেবে উল্লেখ করেন।
  • ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে সম্মত হয়েছে।
  • রয়টার্সকে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ‘ধীরগতিতে’ কাজ করবে এবং পারমাণবিক স্থাপনাগুলো থেকে ইউরেনিয়াম উত্তোলনে বড় যন্ত্রপাতি ব্যবহার করা হবে।
  • ট্রাম্প আরো লিখেছেন, ‘ইসরাইল আর লেবাননে বোমা হামলা চালাবে না—যুক্তরাষ্ট্র তা নিষিদ্ধ করেছে।’
  • ন্যাটো প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ‘হরমুজ প্রণালির পরিস্থিতি শেষ হওয়ার পর আমি ন্যাটোর কাছ থেকে একটি ফোন পাই, তারা জানতে চেয়েছিল আমাদের কোনো সাহায্যের প্রয়োজন আছে কি না। আমি তাদের দূরে থাকতে বলেছি, যদি না তারা শুধু তাদের জাহাজ তেল দিয়ে বোঝাই করতে চায়। প্রয়োজনের সময় তারা অকেজো ছিল, একটি কাগজের বাঘ!

এমপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...