শুক্রবারের আগেই পাকিস্তানে শুরু হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

আমার দেশ অনলাইন

শুক্রবারের আগেই পাকিস্তানে শুরু হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা আগামী শুক্রবারের আগেই শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক দুই সূত্র আল জাজিরাকে জানায়, কয়েকটি ঘটনার ভিত্তিতে তারা এই সম্ভাবনার কথা বলছে। এর মধ্যে রয়েছে—মার্কিন ভারী পরিবহন বিমান সি-১৭ গ্লোবমাস্টার পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেসে অবতরণ করেছে, যা রাজধানী ইসলামাবাদের কাছে অবস্থিত।

এছাড়া বিমানবন্দর থেকে ইসলামাবাদের ‘রেড জোন’-এ যাওয়ার সড়কগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যা কঠোর নিরাপত্তা ব্যবস্থার ইঙ্গিত দেয়।

সূত্রগুলো আরও জানায়, ইসলামাবাদের দুটি প্রধান হোটেল—সেরেনা হোটেল এবং ম্যারিয়ট হোটেল—থেকে অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং শুক্রবার পর্যন্ত নতুন কোনো বুকিং নেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল ইসলামাবাদের সেরেনা হোটেলেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

বিশ্লেষকদের মতে, এসব প্রস্তুতি নতুন করে কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিচ্ছে, যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো পক্ষ থেকে আলোচনার সময়সূচি ঘোষণা করা হয়নি।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন