ইরান যুদ্ধ নিয়ে আলোচনায় আমিরাতে পৌঁছেছেন কিয়ার স্টারমার

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধ নিয়ে আলোচনায় আমিরাতে পৌঁছেছেন কিয়ার স্টারমার

ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আরও আলোচনা করতে কিয়ার স্টারমার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি টিকে থাকবে কি না—এ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই তার এই সফর।

বিজ্ঞাপন

এদিকে ইরান অভিযোগ করেছে, ইসরাইল লেবাননে যে হামলা চালাচ্ছে, তা যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন।

এর আগে জেদ্দা সফরে গিয়ে স্টারমার মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন।

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকালে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে স্টারমারের বৈঠক হওয়ার কথা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...