হরমুজ প্রণালি নিরাপদ করতে ন্যাটোর কাছে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চাচ্ছেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালি নিরাপদ করতে ন্যাটোর কাছে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চাচ্ছেন ট্রাম্প

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জোটভুক্ত কয়েকটি দেশের কর্তৃপক্ষকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী কয়েক দিনের মধ্যেই হরমুজ প্রণালি নিরাপদ রাখতে সহায়তার জন্য দৃশ্যমান ও নির্দিষ্ট প্রতিশ্রুতি চান।

বৃহস্পতিবার রয়টার্সকে এ কথা জানান দুইজন ইউরোপীয় কূটনীতিক। ইরানের সঙ্গে যুদ্ধ ঘিরে ন্যাটোর ভেতরে উত্তেজনা তৈরি হওয়ার প্রেক্ষাপটে বুধবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন মার্ক রুটে।

বিজ্ঞাপন

কূটনীতিকদের একজন রয়টার্সকে বলেন, ওয়াশিংটনে যে অসন্তোষ ও হতাশা রয়েছে, তা আমরা বুঝি। তবে এ যুদ্ধ শুরুর আগে কিংবা পরে—কোনো সময়েই যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে পরামর্শ করেনি।

ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল লিখেছেন, এদের কেউই—এমনকি আমাদের নিজেদের লোকজনও খুব একটা হতাশ নয়। চাপ প্রয়োগ না করা হলে ন্যাটো কিছুই বোঝে না।

সূত্র- বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...