যুক্তরাষ্ট্র-ইসরাইল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে: রাশিয়া

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র-ইসরাইল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে: রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও প্রেস বিভাগের পরিচালক মারিয়া জাখারোভা।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দাবি করেছেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর ‘বিনা উসকানিতে একপাক্ষিক ও আগ্রাসী হামলা’ চালিয়েছিল। তাঁর মতে, এই সংঘাতে দুই দেশই ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে।

বিজ্ঞাপন

বুধবার স্পুতনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুরু থেকেই রাশিয়া এই হামলার বিরোধিতা করে আসছে এবং প্রথম প্রতিক্রিয়াতেই আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছিল।

মারিয়া জাখারোভা আরো বলেন, বর্তমান পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই এবং সংকট নিরসনে কূটনৈতিক পথই একমাত্র কার্যকর উপায়।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন