ট্রাম্প দয়া দেখানোর পথ বেছে নিয়েছেন, দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

আমার দেশ অনলাইন

ট্রাম্প দয়া দেখানোর পথ বেছে নিয়েছেন, দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, “অতিরিক্ত চাপের মুখে” ইরান যুদ্ধবিরতি মেনে নিয়েছে।

তিনি বলেন, যদি ইরান ওয়াশিংটনের শর্ত প্রত্যাখ্যান করত, তাহলে “পরবর্তী লক্ষ্য হতো তাদের বিদ্যুৎকেন্দ্র, সেতু, এবং তেল ও জ্বালানি অবকাঠামো”।

বিজ্ঞাপন

তার মতে, এতে ইরানের পুনর্গঠনে কয়েক দশক লেগে যেত, তবে দেশটির শাসকগোষ্ঠীর নেতৃত্ব বুঝতে পেরেছে যে একটি চুক্তিই তাদের জন্য ভালো বিকল্প।

তিনি আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে এমন ক্ষমতা ছিল, যা কয়েক মিনিটের মধ্যেই ইরানের পুরো অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারত, কিন্তু তিনি করুণা দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন।”

প্রসঙ্গত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দেওয়া তার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার দুই ঘণ্টারও কম সময় আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম যুদ্ধবিরতির কথা জানান।

বিবিসি: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...