পাকিস্তানে ইরানের ৭১ সদস্যের প্রতিনিধি দল, গুরুত্বপূর্ণ আছেন যারা

আমার দেশ অনলাইন

পাকিস্তানে ইরানের ৭১ সদস্যের প্রতিনিধি দল, গুরুত্বপূর্ণ আছেন যারা
ছবি: সংগৃহীত।

ইরানি ও আন্তর্জাতিক গণমাধ্যম ইরানের প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ সদস্যদের একটি তালিকা প্রকাশ করেছে, যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে গেছেন। খবর বিবিসির।

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, প্রতিনিধি দলে রয়েছেন:

বিজ্ঞাপন
  • মোহাম্মদ বাগের কালিবাফ, ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রতিনিধি দলের প্রধান
  • আব্বাস আরাঘচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • রেজা আমিরি মোগাদাম, পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত
  • আলি আকবর আহমাদিয়ান, প্রতিরক্ষা কাউন্সিলের সদস্য
  • আলি বাগেরি কানি, ফরেন রিলেশনস কাউন্সিলের সদস্য
  • এসমাইলি আহমাদি মোগাদাম, ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির প্রেসিডেন্ট
  • মোহাম্মদ জাফারি, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সহকারী সচিব
  • আবদোল নাসের হেম্মাতি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর
  • কাজেম গরিবাবাদি, উপ-পররাষ্ট্রমন্ত্রী
  • মাজিদ তাখত রাভাঞ্চি, উপ-পররাষ্ট্রমন্ত্রী
  • ভালিউল্লাহ নুরি, উপ-পররাষ্ট্রমন্ত্রী
  • ইসমাইল বাগাই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
  • আবোল ফজল আমুয়েই, পার্লামেন্ট সদস্য
  • মাহমুদ নাবোয়ান, পার্লামেন্ট সদস্য
  • মেহদি মোহাম্মাদি, পার্লামেন্ট স্পিকারের কৌশলগত উপদেষ্টা

সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, এই ইরানি প্রতিনিধি দলে মোট ৭১ জন সদস্য রয়েছেন। এতে মূল আলোচক দল ছাড়াও বিশেষজ্ঞ দল, গণমাধ্যমকর্মী এবং প্রটোকল ও নিরাপত্তা সংশ্লিষ্ট সদস্যরাও অন্তর্ভুক্ত আছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন