ইরান ও লেবাননে ইসরাইলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। টেলিফোনে তাঁদের মধ্যে এই আলাপ হয়।
বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে এই আলোচনার বিষয়টি তুলে ধরেছেন আরাগচি। সেখানে তিনি আরও জানান, যুদ্ধ বন্ধ এবং এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা জোরদারে পাকিস্তানের ‘কার্যকর প্রচেষ্টার’ জন্য তিনি দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
তথ্যসূত্র: আল–জাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

