ইরান ‘শান্তিপ্রিয়’, কেবল আত্মরক্ষার জন্য কাজ করছে: পেজেশকিয়ান

আমার দেশ অনলাইন

ইরান ‘শান্তিপ্রিয়’, কেবল আত্মরক্ষার জন্য কাজ করছে: পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ছবি: রয়টার্স

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ যুদ্ধ চায় না; বরং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আক্রমণের বিরুদ্ধে কেবল আত্মরক্ষার জন্য পদক্ষেপ নিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, ইরান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

পেজেশকিয়ান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। তার মতে, এই ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মানবাধিকারের ক্ষেত্রে দ্বৈত নীতির প্রমাণ বহন করে।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইএসএনএ পেজেশকিয়ানের উদ্ধৃতি দিয়ে জানায়, “আমরা কোনো দেশকে আক্রমণ করিনি এবং বর্তমান পরিস্থিতিতে আমরা কোনো পক্ষকে আক্রমণ করতে চাই না; আমরা কেবল আইনসম্মতভাবে আত্মরক্ষা করছি।”

তিনি আরও বলেন, “এটা ভাবা উচিত নয় যে ইরান যুদ্ধ চাইছে। বরং আমরা শান্তিপ্রিয়। আমরা যা করছি, তা আইনসম্মত আত্মরক্ষা। যেমন প্রত্যেক ব্যক্তি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায়, তেমনি একটি জাতিও আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষা করে।”

সূত্র: আল-জাজিরা

এমপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...