যুদ্ধবিরতির খবরে ইসরাইলিদের মধ্যে হতাশা

আমার দেশ অনলাইন

যুদ্ধবিরতির খবরে ইসরাইলিদের মধ্যে হতাশা

রাজনৈতিক বিশ্লেষক আবেদ আবু শেহাদে আলজাজিরাকে জানিয়েছেন, লেবাননের সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতির খবর ইসরাইলিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, অনেক ইসরাইলি এই যুদ্ধবিরতিতে হতাশ, কারণ তারা ধারণা করেছিলেন যে সামরিকভাবে পূর্ণ বিজয় অর্জিত হবে।

তার ভাষায়, প্রথমত, তারা অবাক হয়েছে যে হিজবুল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত তার সামরিক সক্ষমতা ধরে রাখতে পেরেছে।

তিনি আরও বলেন, ইসরাইলিদের ‘পূর্ণ বিজয়’ এবং দক্ষিণ লেবাননকে একটি বাফার জোনে পরিণত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তা অর্জিত হয়নি।

আবু শেহাদে দাবি করেন, এই যুদ্ধবিরতি অনেক ইসরাইলির মধ্যে তাদের সরকারের প্রতি আস্থাহীনতা বাড়িয়েছে। তাদের মধ্যে এমন ধারণাও তৈরি হয়েছে যে পুরো পরিস্থিতি সম্পর্কে তাদের সব তথ্য জানানো হয়নি।

তিনি আরও উল্লেখ করেন, ইরান ও পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছিল যে যুদ্ধবিরতির মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত, কিন্তু প্রথমে ইসরাইল ও যুক্তরাষ্ট্র তা স্বীকার করেনি। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই ইসরাইলি জনগণকে যুদ্ধবিরতির বিষয়ে জানান বলে তিনি মন্তব্য করেন।

সূত্র: আলজাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন