
অসুখের সঙ্গে আসে ঋণ, চিকিৎসায় নিঃস্ব পরিবার
সাত বছরের ইরফানের হাতে থাকার কথা রংপেনসিল, চোখে থাকার কথা রঙিন শৈশবের স্বপ্ন। স্কুল, খেলার মাঠ আর বন্ধুদের সঙ্গে দুরন্তপনায় কাটার কথা যে সময়, সে বয়সেই তাকে লড়তে হচ্ছে ব্লাড ক্যানসারের সঙ্গে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগে চিকিৎসাধীন ইরফানের হাতে এ























