উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় প্রায় সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার কাজে নিম্নমান ও পোড়া ইটের খোয়া ব্যবহার করার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তবে অভিযোগের প্রেক্ষিতে এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তা সতর্ক করলেও মানছেন না সংশ্লিষ্ট ঠিকাদার।

পাবনার ভাঙ্গুড়ায় সার বিক্রিতে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিসিআইসি'র ৩ জন সার ডিলারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে তালহা নামে দেড় বছর বয়সি এক শিশু ও ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের (৪০) মৃত্যু হয়েছে।

পাবনার ভাঙ্গুড়ায় চেক ডিসঅনার মামলার এক আসামিকে না পেয়ে তার স্ত্রী ও ভাই-ভাবীকে গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে থানা-পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশ এ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে।

পাবনার ভাঙ্গুড়ায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অপরাধে উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমিনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

পাবনার ভাঙ্গুড়ায় ৪১ টি ড্রাম ভর্তি ২ হাজার ৫০ কেজি ভেজাল মধু জব্দ করে তা ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা বলে জানা যায়।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পাবনার ভাঙ্গুড়ায় ওমর ফারুক (৫০) নামে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এক নেতাকে গ্রেপ্তার থানা-পুলিশ। তিনি ভাঙ্গুড়া পৌর আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পৌর শহরের চৌবাড়ীয়া ভদ্রপাড়া মহল্লার বাসিন্দা।

পাবনার ভাঙ্গুড়া পৌর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় আনিসুর রহমান (৪২) ও আব্দুল বাতেন কাজল (৫৫) নামে নিষিদ্ধ আ. লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় জাহিদুল ইসলাম (৬০) নামে নিষিদ্ধ সংগঠন আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

সংবাদ সম্মেলন তিনি দাবি করেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও আমাকে রাজনৈতিকভাবে হেয় করার ষড়যন্ত্র। এ সময় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা মাসুদ রানা, পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম সিকদার, বিএনপি নেতা আনোয়ার হোসেন শরপু, আলিমুদ্দিন,আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলে

পাবনার ভাঙ্গুড়ায় সাদ মুহাম্মদ সাব্বির (১৫) নামের এক মাদ্রাসাছাত্র চার দিন ধরে নিখোঁজ রয়েছে। গত শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় মাদ্রাসায় যাওয়ার পথে পাবনা শহরের সিএনজি স্ট্যান্ড থেকে সে নিখোঁজ হয়। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার আমার দেশকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সজিবকে এক হাজার টাকা অর্থদণ্ড ও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দৈনিক খোলা কাগজ- এর পাবনার ভাঙ্গুড়া প্রতিনিধি ও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মানিক হোসনের ওপর হামলা চালিয়ে তার বাম পা ভেঙে দেওয়ার এক বছর পর হামলাকারী ছাত্রলীগ কর্মী বায়েজিদকে (২৫) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স-২৫ এর দেশসেরা হয়েছেন পাবনার ভাঙ্গুড়ার শেখ সাখাওয়াত হোসেন। সম্প্রতি এ ফলাফল প্রকাশ করে বাংলাদেশ ভলিবল রেফারিজ এসোসিয়েশন।