উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

চেকপোস্টে সন্দেহভাজন কাভার্ড ভ্যানটি পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে বেলাল হোসেন (৩৫) ও আব্দুল রাজ্জাক (৪৫) নামে দুইজনকে আটক করতে সক্ষম হয়। তারা উভয়ই চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে চারটি যানবাহনের সংঘর্ষে ট্রাক থেকে ছিটকে পড়া স্টিলের ভারী বান্ডেলে চাপা পড়ে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হন। শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামের মিরসরাইয়ে পেটে রড ঢুকে মাশরুর ওয়াসিফ রায়ান নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যুর হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার সময় অসাবধানতাবশত পেছনে রডের ওপর পড়ে গেলে তার পেটে রড ঢুকে যায়। আহত অবস্থায় তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে

প্রতিযোগিতায় কুমিল্লার আলোচিত বলি ‘বাঘা শরীফ’ এবং নোয়াখালীর মোশাররফ হোসেনের মধ্যে জমে ওঠে চূড়ান্ত লড়াই। খেলা শেষে বিচারকদের সিদ্ধান্তে দু’জনকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। প্রথমদিকে এ সিদ্ধান্তে আপত্তি জানালেও পরে আয়োজক কমিটির সিদ্ধান্ত মেনে নেন বাঘা শরীফ। পরে উভয়কেই সম্মাননা ও পুরস্কার প্রদান

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় গাড়ি থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন আহত হন। সংঘর্ষে এক পক্ষের নেতৃত্ব দেন আলমগীর এবং অপর পক্ষের নেতৃত্বে ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ কালা।

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে বিএনপির দু’গ্রপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর থেকে উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় । এসময় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে।

প্রকল্প বাস্তবায়নে সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। এসব প্রকল্পে দুর্নীতির স্থান নেই। যতই শক্তিশালী হোক, খাল দখলদারদের ছাড় দেওয়া হবে না।’ সোমবার দুপুরে মিরসরাইয়ের বামনসুন্দর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ড্রাম ট্রাকের ধাক্কায় মিরসরাই থানা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন (৪২) নিহত হয়েছে।

চট্টগ্রামের মিরসরাইকে ১৫ দিনের মধ্যে মাদক ও চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার করেছেন এমপি নুরুল আমিন। সোমবার বারৈয়ারহাটে তার নির্বাচনী কার্যালয়ে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির প্রতিনিধি সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ১২ টায় রেলওয়ে পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করে ময়নাতনদের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

রোববার (১ মার্চ) ২টার দিকে এই ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের দানি অনেক শিক্ষার্থী ৬-৭ বিষয়ে ফেল করলেও স্থানীয় রাজনৈতিক নেতাদের তদবিরে অনেককে পাস করিয়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. আনোয়ারকে গ্রেপ্তার করেছে র্যাব। ভুক্তভোগী শিশুর অভিভাবক গত ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিনের কাছে বিচার প্রার্থনা করতে যান। এসময় এমপি ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তাকে দ

বুধবার সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়ন-এর ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশে একটি ইটভাটা সংলগ্ন গোয়ামারা পোলের নিচু ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কুমিল্লা থেকে মিরসরাইয়ে ফেরার পথে তাকে বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের উপর উঠে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় গাড়িচালক মনিরও আহত হন। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে এমপি নুরুল আমিনকে বিকল্প গাড়িতে

বিএনপি প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্ধী জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান নির্বাচনত্তোর সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে জানান, এখনো তাদের কর্মীরা স্বাভাবিক হতে পারেননি। দ্রুত সময়ের মধ্যে প্রচার সামগ্রী অপসারণ করা হবে।

মিরসরাইয়ে বাজার মনিটরিং মোবাইল কোর্ট পরিচালনা করে ৮টি মামলায় মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

খামারের মালিক ও সাবেক শিবির নেতা আবু হেনা কায়সার জানান, রাতের আঁধারে ১২ থেকে ১৩ জন মুখোশধারী দুর্বৃত্ত খামারে প্রবেশ করে। তারা প্রথমে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। পরে খামারের প্রহরীকে জোরপূর্বক ৪০টি ছাগলসহ একটি পিকআপে তুলে নেয়। রেললাইন পার হওয়ার পর প্রহরীকে ছেড়ে দিয়ে ছাগলগুলো নিয়ে পা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনোঁজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ আসনে সাজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। বিএনপি মনোনীত নুরুল আমিন ১ লাখ ২৭ হাজার ৬৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী অ্যাডভোকেট ছাইফ

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের বেসরকারি আংশিক ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। এ আসনে মোট ভোটকেন্দ্র সংখ্যা ১০৬টি। এর মধ্যে ৬৫টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ১০৬টি কেন্দ্রের মধ্যে ৯৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ভোটকেন্দ্রের সরঞ্জাম সংগ্রহ করতে এসে এক প্রিজাইডিং কর্মকর্তা হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন।

সোমবার রাত ৮টায় বারইয়ারহাটস্থ প্রধান নির্বাচনি কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে মিরসরাইকে নিরাপদ, আধুনিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলার রূপরেখা তুলে ধরা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় নির্বাচনি আচরণবিধিমালা-২০২৫-এর বিধি ১৩ (গ) লঙ্ঘন করেন। এর ফলে বিধিমালা ২৭ (ক) অনুযায়ী স্থানীয় দোকান মালিক ও জামায়াতে ইসলাম সমর্থক মো. দেলোয়ার হোসেন (মাসুদ) (৩২), পিতা— মো. আলাউদ্দীনের বিরুদ্ধে ৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ২৬ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের শাহজাহানের ঘরের পাশে পুকুরপাড় সংলগ্ন বাগানে কিশোরীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়।

“আমরা আপনাদের ওপর শাসন করতে আসিনি, আমরা এসেছি আপনাদের খেদমত করতে। আপনারা যদি আমাদের সেই সুযোগ দেন, তাহলে সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব। সমাজের প্রত্যেক মানুষের হক তাদের বুঝিয়ে দেব, ইনশাআল্লাহ।”

হিন্দু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা সবাই এই দেশের নাগরিক। কেউ নিরাপত্তাহীনতায় বা ভয়ে থাকবেন না। আপনাদের বলা হয়েছিল একটি দল ক্ষমতায় না থাকলে আপনারা দেশে থাকতে পারবেন না।

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নির্বাচনি আচরণবিধি নিশ্চিতকরণে চট্টগ্রাম-১ সংসদীয় আসনে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন এর পক্ষে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ধরা পড়েছে।

চট্টগ্রামে বিএনপির জনসমাবেশে ব্যতিক্রমী সাজে অংশ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মিরসরাইয়ের দুই বিএনপি কর্মী। মাথা থেকে পা পর্যন্ত ধানের শীষ প্রতীকে সাজানো এই দুই কর্মীকে দূর থেকেই আলাদা করে চেনা যাচ্ছিল।

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা টিপু চৌধুরী (৫০) নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ৩টার দিকে দেশটির প্রিটোরিয়া শহরের কোয়ামথলাংগা এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নির্মমভাবে আছাড় দিয়ে হত্যা করা হয়েছে চার বছরের এক নিষ্পাপ শিশুকে। নিহত শিশুর নাম নুর আব্দুল্লাহ। হৃদয়বিদারক এই ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম চলছে, পাশাপাশি ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয়রা।

সকালে চট্টগ্রামমুখী লেনে চলাচলরত এলপিজি সিলিন্ডারবাহী ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। উল্টে যাওয়ার সময় ট্রাকটি পাশে থাকা এক পথচারীকে সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।


মাত্র ৫ মাস ১১ দিনে পবিত্র কোরআন শরীফের ৩০ পারা হেফজ করে হাফেজা হয়েছেন ৯ বছর বয়সী নুসরাত জাহান ইভা। অল্প বয়সে এমন বিরল সাফল্য অর্জন করায় তাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

চট্টগ্রামের মিরসরাইয়ে আত্মীয়কে দাফন শেষে বাড়ি ফেরার পথে ডাকাতের কবলে পড়েছেন সিএমএম কোর্ট (চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত) এর সাবেক ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীসহ পাঁচ জন। এসময় গাড়িতে থাকা ৫জনকে কুপিয়েছে গুরুতর আহত করে ডাকাতদল। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

মিরসরাইয়ের বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামের মিরসরাইয়ে ব্যাংক থেকে দেড় লাখ টাকা উত্তোলন করে বের হতেই ছিনতাইয়ের শিকার হয়েছেন ষাটোর্ধ্ব বৃদ্ধ মনসুর আহাম্মদ। নিজের কষ্টার্জিত টাকা হারানোর শোকে বার বার কান্নায় ভেঙ্গে পড়ছেন। রোববার বেলা ১১টায় মিরসরাই পৌর সদরের ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

হলফনামার তথ্যমতে তার নগদ রয়েছে ১৬ লাখ ৭২ হাজার ৭শত ৫৯ টাকা, ব্যাংকে জমা ১৮ লাখ ৯৩ হাজার ৫৪১ টাকা, বিমা ও ট্রাস্ট ৩ লাখ ৮৫ হাজার ৬৮০ টাকা, গাড়ি ১টি ঢাকা মেট্রো ঘ- ১৪০৬৭১ (অধিগ্রহণকালীন মূল্য নেই)। বার্ষিক আয় যোগ করে হয় ১০ লাখ ৮৭২০০।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ১ (মিরসরাই) আসনে বিএনপির প্রার্থী নুরুল বিরুদ্ধে বিগত ৩৮টি রাজনৈতিক মামলা হয়েছে। তিনি ১৯টি মামলায় খালাস পেয়েছেন। আরো ১৯টি মামলা বিচারাধীন রয়েছে। নির্বাচনি হলফনামায় উঠে এসেছে এসব তথ্য।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ১০ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাইয়ে তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। শুক্রবার প্রার্থিতা যাচাইবাছাই জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় দীপন চন্দ্র নাথ (৪২) নামে এক ভ্যানগাড়ি চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো এক পথচারী। শনিবার সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট পৌর সদরে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সদস্য তাহমিদ উল্যাহ (১৮) হত্যার ঘটনায় জড়িত এক ছাত্রদলকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ শনিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার জোরারগঞ্জ থানাধীন তাজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার ( ১৪ ডিসেম্বর) সকালে মিরসরাই পৌরসদরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সাইফুর রহমান।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারইয়ারহাট পৌরসভায় বিএনপির নেতার সামনে পা তুলে বসায় সংঘর্ষে গাজী তাহমিদ খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাইফুর রহমান বলেন, “আপনি চুরি-ডাকাতি দ্রুত নিয়ন্ত্রণ করুন। লজিস্টিক বা সহায়ক জনবল লাগলে আপনি বলুন। শিবির-জামায়াতের ছেলেরা আছে—আপনারা চাইলে ইউনিয়নভিত্তিক গোয়েন্দা টিমেও লোক দেব।”

চিঠিতে উল্লেখ করা হয়,তাঁর বক্তব্য দল ও দলের ভাবমূর্তি বিব্রতকর অবস্থায় ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যা দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বলে মনে করা হচ্ছে।

চট্টগ্রামের মিরসরাইয়ে রেললাইন পার হওয়ার সময় ইঞ্জিন বন্ধ হয়ে আটকে পড়া একটি পিকআপকে চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেলস্টেশনের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ মিনিট রেল চলাচল বন্ধ থাকে।

তিনি (শাহাজাহান চৌধুরী) বলেছেন প্রশাসন, পুলিশ, শিক্ষক সবাইকে জামায়াতের কথা শুনতে হবে, এমন ভাষা আওয়ামী লীগও ব্যবহার করতো। স্বেরাচার ফ্যাসিস্ট হাসিনা যে ভাষা ব্যবহার করত, আজ তা জামায়াত নেতার মুখে সে ভাষা শোনা যাচ্ছে।

চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনে দলীয় প্রার্থী পুনর্বিবেচনার দাবি জানিয়ে বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা ও মিরসরাই উপজেলা পর্যায়ের ১১ জন নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠি পাঠিয়েছেন।