উপজেলা প্রতিনিধি, সন্দ্বীপ (চট্টগ্রাম)

চট্টগ্রামের সন্দ্বীপে অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ একটি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১৫ এপ্রিল) সকালে সন্দ্বীপের সারিকাইত গাছতলী ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় বলে জানিয়েছে কোস্ট গার্ড সদর দপ্তর।

এলাকায় আধিপত্য বিস্তার ও ফেসবুকে পাল্টাপাল্টি পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে।

সন্তানদের মোবাইল আসক্তি দূর করতে এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সন্দ্বীপের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। তিনি অভিভাবকদের স্মার্টফোনের পরিবর্তে সাশ্রয়ী ও সীমিত ফিচারের বাটন ফোন ব্যবহারের পরামর্শ দেন।

কান্নাজড়িত কণ্ঠে বালি জলদাস বলেন, “নৌকাটি খুঁজতেই সময় চলে যাচ্ছে, থানায় যাওয়ার সুযোগও পাইনি। এখন ঋণের চাপ আর পরিবারের খরচ—সব মিলিয়ে কী করব বুঝতে পারছি না। এই নৌকাটিই ছিল আমার বেঁচে থাকার একমাত্র পথ।”

তীব্র ঝড়ো বাতাসের বিচ্ছিন্ন হওয়া সন্দ্বীপের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা দীর্ঘ ৩০ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। বুধবার দুপুর নাগাদ দ্বীপের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ সচল হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা।

সোমবার দিবাগত রাতে শুরু হওয়া তীব্র ঝড়ো বাতাসে অচল হয়ে গেছে সন্দ্বীপের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা। দীর্ঘ ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় অন্ধকারে ডুবে আছে দ্বীপবাসী। মঙ্গলবার দুপুরের দিকে দক্ষিণ সন্দ্বীপের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ সচল করা সম্ভব হলেও, প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তর সন্দ্বীপের

নানা নাটকীয়তা ও দীর্ঘ দেন-দরবারের পর অবশেষে কুমিরা-গুপ্তছড়া নৌ-রুটে জ্বালানি সংকটের অবসান হয়েছে। টানা আট দিন বন্ধ থাকার পর রোববার সকাল ৬টা থেকে এই রুটে পুনরায় স্পিডবোট চলাচল শুরু হয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো সন্দ্বীপবাসীর জন্য এই সংবাদ এক বড় স্বস্তি নিয়ে এসেছে।

মধ্যপ্রাচ্যের কুয়েতে ড্রোনের আঘাতে নিহত সন্দ্বীপের প্রবাসী মো. জাহেদের লাশ ফিরে পাওয়ার অপেক্ষায় প্রহর গুণছে তার পরিবার। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে নিহতের স্বজনরা জানিয়েছেন, লাশ পাঠানোর যাবতীয় দাপ্তরিক প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। আইনি জটিলতা এবং ফ্লাইট চলাচলের অনিশ্চয়তায় বিদেশের মাটিতেই আ

প্রত্যক্ষদর্শী লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে কুয়েতের একটি খামারে উট দেখাশোনার কাজ করছিলেন জাহেদ। এ সময় পাশের একটি স্থাপনায় বিকট শব্দে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। বিস্ফোরণের পর উড়ে আসা একটি জ্বলন্ত ধ্বংসাবশেষ তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই জাহেদের মৃত্যু হয়।

বাবা বলেছিলেন এবার ঈদের আগে বাড়ি ফিরবেন। সবার জন্য শপিং করবেন একসাথে। কাল পর্যন্ত ভিডিও কলে কত কথা হলো! আমি কীভাবে বিশ্বাস করব যে আমার বাবা আর নেই? গত কয়েকদিন টিভিতে যুদ্ধের খবর দেখতাম, আজ সেই যুদ্ধই আমার বাবাকে কেড়ে নিল।

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আবুল মহসিন তারেক (৪৮) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বাংলাদেশ সময় সোমবার (২ মার্চ) ভোর ৫টায় বাহরাইনের আল হিদ ড্রাইডক এলাকায় আরব শিপবিল্ডিং অ্যান্ড রিপেয়ার ইয়ার্ডে (ASRY) কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

সন্দ্বীপে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে ‘আমার দেশ’ পত্রিকার উপজেলা প্রতিনিধি শামসুল আজম মুন্নাকে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি ও হেনস্তা করার অভিযোগ উঠেছে। ২১ ফেব্রুয়ারি (শনিবার) আমার দেশ অনলাইনে ছাত্রশিবির নেতাকে পিটিয়ে জখম শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই স্থানীয় একটি রাজনৈতিক দলের একদল

সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নে তারাবির নামাজ চলাকালীন মসজিদের ভেতর থেকে ছাত্রশিবিরের এক নেতাকে টেনে বের করে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জামানত হারানো দুই প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের আমজাদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের মোয়াহেদুল মাওলা।

নির্বাচনের ডামাডোলের মাঝে সন্দ্বীপে বিশাল অঙ্কের জাল নোট ছড়িয়ে পড়ার এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। বিশেষ সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, সন্দ্বীপ-হাতিয়া রুটে প্রায় দুই কোটি টাকার জাল নোট ঢুকেছে, যার মধ্যে কেবল সন্দ্বীপেই এক কোটি টাকার জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে একটি অসাধু চক্রের।

তবে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ভিন্ন আশ্বাস দেওয়া হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা বলেন, “নির্বাচনের দিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

চট্টগ্রামের সন্দ্বীপে নির্বাচনি প্রচারের গাড়ি (টমটম) থামিয়ে আগুন পোহানোর সময় নাশকতার সন্দেহে আটক চালক তাফসির আলমকে (২০) ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মগধরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার আমানউল্লাহ ইউনিয়নস্থ বিবিএসটি ব্রিকফিল্ডে এই অভিযান চালানো হয়। অভিযানে ব্রিকফিল্ডের ম্যানেজারসহ দুই অস্ত্র কারিগরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন বিবিএসটি ব্রিকফিল্ডের ম্যানেজার মো. রাসেদ (৪০) ও রহমতপুর ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মো. আকবর (৪৩)।

অব্যাহত সন্ত্রাস, অবৈধ অস্ত্রের ঝনঝনানি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হুমকির তীব্র সমালোচনা করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের ১১ দলীয় জোটের (দাঁড়িপাল্লা প্রতীক) নির্বাচনি অ্যাম্বাসেডর ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান এজেন্ট ওয়ালিদ ইসলাম। বুধবার বিকেলে গাছুয়া ইউনিয়নের

২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে তারা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের আশা-আকাঙ্ক্ষার কথা শোনা হয়েছে।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নে ছাত্রশিবির সভাপতির ওপর বিএনপি নেতার হামলার প্রতিবাদে বুধবার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় সন্দ্বীপের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সন্দ্বীপের উপকূলীয় এলাকা এবং বিচ্ছিন্ন দ্বীপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আলা উদ্দিন শিকদার নির্বাচনি আচরণবিধি তোয়াক্কা না করে নিজের নির্বাচনি প্রচার গাড়িতে বিধি-বহির্ভূতভাবে পিভিসিতে প্রিন্ট করা ব্যানার ব্যবহারসহ ২০টিরও বেশি ডিজিটাল বিলবোর্ড স্থাপন করেছেন। এছাড়াও প্রচারণার কাজে একসাথে ১২টি মাইক (লাউডস্পিকার) ব্যবহারের উল্লেখ রয়েছে নোটিশটিতে। কর্তৃপক্ষের মতে, এসব কর্মকাণ্

এর আগে বিকেল থেকেই হাতপাখা প্রতীকের সমর্থনে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন শত শত নেতাকর্মী। মুহূর্তের মধ্যেই সমাবেশস্থল জনসমুদ্রে রূপ নেয়। পরে একটি বিশাল গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্বাচনি আমেজ তৈরি করে।

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের আদালতে গত এক মাসেরও বেশি সময় ধরে বিচারক নেই। এতে করে দ্বীপের প্রায় ৫ লাখ মানুষের বিচারিক সেবা পাওয়ার পথ পুরোপুরি রুদ্ধ হয়ে গেছে। বিচারকশূন্যতার কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ায় একদিকে যেমন মামলার পাহাড় জমছে, অন্যদিকে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ব

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টায় হঠাৎই নামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। গোপন সংবাদের ভিত্তিতে মগধরা ইউনিয়নের কাটা খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সরাসরি হাতেনাতে ধরা পড়ে মাটি খননের মহোৎসব।

তদন্ত শুরুর আগেই তাকে সন্দ্বীপ থেকে প্রত্যাহার করে রাঙামাটির কাউখালি উপজেলায় বদলি করা হয়েছে। এরআগে গত সোমবার আমার দেশ–এ ‘সন্দ্বীপে শালা–দুলাভাই সিন্ডিকেট’ শিরোনামের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন প্রকাশের পরই নড়েচড়ে বসে প্রশাসন।

সন্দ্বীপের আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশগ্রহণকারী সব দেশের প্রতিনিধিদের স্বাগত জানাতে জিন্দাবাদ স্লোগান দিলেও শুধু পাকিস্তান জিন্দাবাদ প্রচার একটি মহলের উদ্দেশ্যমূলক প্রপাগান্ডা।

উপদেষ্টা ফাওজুল কবির খান সরাসরি বলেন, “দুর্নীতি গত ১৬ বছর ছিলো, এখনও আছে।” তিনি আক্ষেপ করে জানান, উন্নয়নকাজের অগ্রগতির প্রধান বাধা হচ্ছে অনিয়ম ও অস্বচ্ছতা, যা দূর না হলে কোনো প্রকল্পই দীর্ঘমেয়াদে টেকসই হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ও আচরণ ভাইরাল হওয়ার পর সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আসলাম খানকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বদলি করা হয়েছে।

সন্দ্বীপে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৪ টায় চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের বিএনপি মনোনয়নপ্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং-এর বাড়িতে এই আয়োজন করা হয়।

নির্বাচনি প্রচারণা মানেই মোটরসাইকেল শোডাউন, তীব্র হর্ণের শব্দ আর জনদুর্ভোগ—এ ধারণা ভেঙে দিয়ে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বিএনপি প্রার্থীর এক ব্যতিক্রমী সাইকেল র্যালি। মঙ্গলবার সকাল ১১টায় মুছাপুর বদিউজ্জামাল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালি শুরু হয়ে শেষ হয় গাছুয়া একে একাডেমি প্রাঙ্গণে।

চট্টগ্রামের সন্দ্বীপে মগধরা ইউনিয়নের বিস্তৃত এলাকাজুড়ে উপকূলীয় বন কেটে সরকারি জমি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে মুছাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইদ্রিস আলমের বিরুদ্ধে। গত কয়েক সপ্তাহ ধরে তার অনুসারীদের নিয়ে রাতের আঁধারে বন কেটে উজাড় করছেন তিনি।

নিয়ম অনুযায়ী পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রে পরীক্ষা পরিচালনা কমিটির প্রধান হিসেবে প্রধান শিক্ষকের উপস্থিতি বাধ্যতামূলক। কিন্তু পরীক্ষার প্রথমদিনেই দায়িত্ব পালনের সময় স্কুল ক্যাম্পাসের বাইরে রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে মগধরা স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক দিদারুল আলমের বিরুদ্ধে।

গত ৯ নভেম্বরের সেই আনন্দঘন দিনটি মুহূর্তেই পরিণত হয় বিষাদ ও দুর্ভোগে। কুমিরা থেকে গুপ্তছড়া ঘাটে নেমেই দেখেন ভাটা শুরু হয়েছে। সামনে কোমরসমান পানি আর হাঁটুসমান কাদা। বাধ্য হয়েই নববধূকে কোলে তুলে প্রায় আধা কিলোমিটার কাদা মাড়িয়ে এগোতে হয় দিবাকরকে। সেই দৃশ্যের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল

চট্টগ্রামের সন্দ্বীপে ফেরী সার্ভিস চালুর সঙ্গে চালু হয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) এসি বাস। কয়েক মাসের মধ্যেই নাব্যতা সংকট, যাত্রী সংকট এবং ভাঙা রাস্তায় চলাচলজনিত সমস্যা দেখিয়ে গত একমাস যাবৎ বন্ধ আছে সার্ভিসটি। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ সার্ভিসটি বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন পর্