খুলনা ব্যুরো

ওজোপাডিকোর কর্মচারীদের নানা বঞ্চনা আর দুর্দশার কথা উঠে এসেছে সংগঠনটির আয়োজিত এক সংবাদ সম্মেলনে। রোববার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা দাবি করেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বিদ্যুৎ সেবার মান মারাত্মকভাবে ব্যাহত হবে এবং কর্মচারীদের জীবন-জীবিকাও হুমকির মুখে পড়বে। সংবাদ সম্মেলনে তা

খুলনায় ১০ নং ওয়ার্ড তাঁতী দলের আহ্বায়ক সোনামিয়াকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মহানগরীর খালিশপুরের নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার অকটেন পাচারের সময় তাদের আটক করা হয়। আটকরা হলেন চালক ইমরান, হেল্পার সম্রাট, হেল্পার মিন্টি, রানা ও বিল্লাল।

খুলনার রূপসা উপজেলায় নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

গুম প্রতিরোধ অধ্যাদেশসহ অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া ১৬টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে আইনে পরিণত না করাকে দুঃখজনক এবং গুম-খুনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সাথে প্রতারণা বলে খুলনায় এক মানববন্ধন কর্মসূচি থেকে দাবি করা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাবের কারণে উপকূলীয় জনপদ কয়রা উপজেলার প্রায় ৯৭ শতাংশ পরিবার চরম ঝুঁকির মধ্যে রয়েছে। ঘন ঘন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং লবণাক্ততার প্রভাবের পাশাপাশি দুর্বল অবকাঠামো, অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা, লিঙ্গ বৈষম্য এবং অর্থনৈতিক অনিশ্চয়তা এই সংকটকে আরও তীব্র করে তুলছে।

খুলনা বিভাগে হামের সন্দেহভাজন সংক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে রোগীর সংখ্যা ৬৬ থেকে বেড়ে ২৯৯-এ পৌঁছেছে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের ভাষায় ‘বিস্ফোরণধর্মী’ বৃদ্ধি। ইতোমধ্যে দুই শিশু মৃত্যুবরণ করেছে।

হুইপ বলেন, গত ১৭ বছর সারা দেশে যে গুম ও খুনের সংস্কৃতি কায়েম করা হয়েছিল, তার একমাত্র উদ্দেশ্য ছিল মানুষের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া। দীর্ঘ দুঃশাসনের অবসান ঘটিয়ে আজ যে মুক্তির নিঃশ্বাস মানুষ নিচ্ছে, তা অর্জিত হয়েছে অসংখ্য ভাই-বোনের রক্ত আর স্বজনদের চোখের জলের বিনিময়ে।

খুলনায় নবনির্মিত আধুনিক কর ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল এ ভবনের ফলক উন্মোচন ও উদ্বোধন ঘোষণা করেন।

গোলাম পরওয়ার বলেছেন, বিএনপিও আওয়ামী লীগের মতো জনরায়কে ভয় পায়। তাই স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় লোকজনকে চেয়ারে বসাচ্ছে। এর পরিণতি শুভ হবে না। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানসমূহে দলীয় নিয়োগের মাধ্যমে বিএনপি নিজেদের পায়ে কুড়াল মারছে।

খুলনায় ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে ধ্বস্তাধস্তির সময় এক ছিনতাইকারীর ছোড়া গুলিতে অপর ছিনতাইকারী নিহত এবং আক্রান্ত ব্যবসায়ী আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলার দীঘলিয়া উপজেলার দেয়াড়া স্টিমার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

খুলনায় আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে সাড়ে চার বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের ১২ ঘণ্টা পর সোমবার দিবাগত রাত ২টার দিকে নগরীর হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে শিশুটির লাশ উদ্ধার হয়।

বিয়ে নিয়ে বিরোধের জেরে খুলনায় ঘরে ঢুকে এক পরিবারের চারজনকে গুলিবিদ্ধ করেছে সন্ত্রাসীরা। এ সময় তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে লবনচরার খাদিজাবাগ কৃষ্ণনগর শাহজালালনগরে এ ঘটনা ঘটে।

গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে অংশ নিয়ে গুম খুনের শিকার ১৪ শহীদ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে উপহার সামগ্রী তুলে দিয়েছে খুলনা জেলা বিএনপি। বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ‘আগে মশার কামড় খেয়ে বলতাম, অমুকের মশা কামড়েছে। এখন মশা কামড়ালে দায় আমার।’

ঘটনার সময় রাশু তার ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ক্যারমবোর্ড খেলছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী মোটরসাইকেলযোগে সেখানে এসে তাকে লক্ষ্য করে এলাপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে তিন রাউন্ড গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর

খুলনার দিঘলিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও ককটেলসহ খবির মোল্লা বাহিনীর ৭ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশজুড়ে পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছেন। তারই অংশ হিসেবে খুলনায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এমনভাবে কর্মসূচি গ্রহণ করা হবে যেন জনগণ স্বপ্রণোদিতভাবে এ কাজে অংশগ্রহণ করেন।

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি বালিকা বিদ্যালয়ের পশ্চিম পাশে পরিত্যক্ত ব্যাগে রক্ষিত বোমা বিষ্ফোরণে সাইফুল (২১) নামে এক যুবক আহত হয়েছে। বোমা বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নৌপুলিশ খুলনা সদর থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার জানান, ভোর ৫টার দিকে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং সেখান থেকে হানিফ শেখের লাশ উদ্ধার করেন। পরে তার পরিবারের সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং জনবল নিয়োগে ভাইভায় মব সৃষ্টির অভিযোগ উঠেছে। পুনরায় পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছে পরীক্ষার্থীরা।

১২ মার্চ জাতীয় সংসদের সাধারণ পরিষদ অধিবেশনের শুরুতেই বিএনপির সংসদ সদ্যদের ‘সংবিধান সংস্কার পরিষদের’ সদস্য হিসেবে শপথ নেওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ভারত থেকে চোরাই পথে আসছে জীবনঘাতী আগ্নেয়াস্ত্র। যা ছড়িয়ে পড়ছে সারা দেশে। অবৈধ পথে আসা এ অস্ত্র ব্যবহার হচ্ছে নাশকতার কাজে। চোরাকারবারিরা আগে মাদকবহনের কাজে নারীদের ব্যবহার করতেন। এখন অস্ত্র পরিবহনের কাজে নারীদের লাগানো হচ্ছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিরোধী দলের প্রার্থীদের হারানো হলেও দেশের স্বার্থে সহিংসতা এড়ানোর জন্য ফলাফল মেনে নেওয়া হয়েছে। তিনি সরকারের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপকে গণতান্ত্রিক চেতনার পরিপন্থী বলে অভিযোগ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের ভাইভা পরীক্ষা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ডাকতে বাধ্য হন কর্তৃপক্ষ। তবে টেন্ডারে অংশ নেওয়া এক ঠিকাদারের নিযুক্ত কর্মী ও বহিরাগতদের হুমকির মুখে পরীক্ষা না দিয়ে ফিরে গেছেন অনেকে। এ নিয়ে ঘণ্টাব্যাপী উত্তেজনা ছড়িয়ে জড়

খুলনার তেরখাদা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বোমা বিস্ফোরণে আহত মামুন মোল্লা (৩৫) নামের এক যুবক মারা গেছেন। রোববার রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকায় নেওয়ার পথে খুলনায় গুলিবিদ্ধ যুবক আ. আজিজ (৩৫) মারা গেছেন। সোমবার দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়। এর আগে রোববার রাত ৯টার দিকে নগরীর নিরালা মোড় জাহিদুর রহমান ক্রস রোডে সন্ত্রাসীরা তাকে গুলি ও কুপিয়ে জখম করে।

মঞ্জু বলেন, কেসিসি হবে শতভাগ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান। নিজে যেমন অবৈধ অর্থ আয় করবেন না, তেমনি কর্মকর্তা-কর্মচারীদেরও সৎভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেবেন। জনগণের পাশে থেকে তাদের সমস্যা জানার চেষ্টা এবং তা বাস্তবায়নে কাজ করবেন। রোববার দুপুরে কেসিসির দায়িত্ব গ্রহণের পর তিনি এসব কথা বলেন।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় অভিযান চালিয়ে জেলা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ অভিযানে দিঘলিয়া থানা পুলিশ সহযোগিতা করে। গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসেনকে খুলনায় আনা হচ্ছে বলে তিনি জানান।

সাংবাদিকদের দলীয় লেজুড়বৃত্তি না করে প্রকৃত সাংবাদিকতার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের মান উন্নয়নে ফেলোশিপ দেওয়ার পরিকল্পনা রয়েছে ট্রাস্টের। সে জন্য ইতোমধ্যে ডেটাবেজ তৈরির কার্যক্রম শুরু হয়েছে। সাংবাদিকদের জন্য পেনশন চালুর বিষয়টিও প্রক্রিয়াধীন।

খুলনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ শিপন কুমার দাস (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে খালিশপুর পিপলস গেট এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতের বোনের স্বামী মো. মিঠু জানান, প্রায় এক সপ্তাহ আগে মুরাদের সঙ্গে সাজ্জাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও তা সফল হয়নি। শুক্রবার সন্ধ্যার দিকে মুরাদ বকশিবাড়ির দিকে যাওয়ার সময় সাজ্জাদ ও তার ভাই সজিবসহ কয়েকজন মুরাদকে ঘিরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে কয়েকজন পরিচিত যুবক তার বাড়িতে এসে টাকা পরিশোধ বা মোবাইল ফেরত দেওয়ার কথা বলে তাকে বাইরে ডেকে নেয়। এ সময় তার এক বন্ধু সঙ্গে ছিলেন।

মহানগরীর খানজাহান আলী থানার আফিল গেট (মাহফিল গেট) এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শেখ সোহেল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শেখ সোহেল আটরা শেখপাড়া আফিল গেট এলাকার বাসিন্দা বাচ্চু শেখের পুত্র৷

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনা ও নৌবাহিনীর সদস্যরা এবং স্থানীয়রাও সহযোগিতা করেন।

খুলনার ময়লাপোতা সন্ধ্যা বাজারে আশা শেখ নামে এক মাছ ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে সন্ত্রাসীরা। চাঁদা না দিলে তাকে গুলি করে লাশ রাস্তায় ফেলে রাখবে বলে হুমকি দেয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মব কালচার থাকবে না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হচ্ছে।

বিভীষিকাময় সহিংসতার বর্ষপূর্তিতে এসে আবারও উত্তপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। রাতের অন্ধকারে ভিসিকে বাসভবন অবরুদ্ধ ও তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে ব্যানার টানানোর পর এবার ভাঙচুর করা হয়েছে রক্তাক্ত কুয়েট কর্ণার। সবগুলো ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগের আঙ্গুল ছাত্রদলের নেতাকর্

খুলনায় সোহেল ওরফে চেগা সোহেল (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃৃত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নগরীর মওলার বাড়ি খালপাড় বোর্ড ঘরের সামনে ঘটনাটি ঘটে।

রিকশা চালকের সিটে বসেই দেখার ও শোনার চেষ্টা করছিলেন অসীম আগ্রহে। ভোট দিতে সাতক্ষীরার শ্যামনগর গ্রামের বাড়ি যাওয়ার পরে গতকালই ফিরেছেন খুলনায়। আগে কোনোদিন শপথ নেওয়া অনুষ্ঠান না দেখা খুলনা শহরের রিকশাচালক আজিজুলের সরল ভাষ্য, শপথে যা যা বললো, তা তা মেনে চললে দেশের ভালো হবে। আর না মানলে আওয়ামী লীগের মতো

নির্বাচনের পরপরই দেড় বছর পরিত্যক্ত থাকার পরে হঠাৎ কার্যক্রম নিষিদ্ধ খুলনা আওয়ামী লীগ অফিস খোলার সংবাদ পাওয়া গেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগ অফিসের খোলা চত্বরের মেইন রোড সংলগ্ন অংশের খুঁটিতে টানানো একটি জাতীয় পতাকা এবং এর পাশে ফুল দেয়া শেখ মুজিবুর রহমান এবং ফ্যাসিস্ট হাসিনার ছবি দেখা

খুলনায় এক জামায়াত সমর্থকের বাড়িতে শনিবার দিবাগত গভীর রাতে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আটরা-গিলাতলা ইউনিয়নের মশিয়ালী গ্রামে শোকর আকুঞ্জীর বাড়িতে এ ঘটনা ঘটে।

খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী আমীর এজাজ খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী ৫০ হাজারের অধিক ভোটে পরাজয় বরণ করেছেন।

পোস্টাল ভোটসহ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৪৬,৮৮৮ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি) ধানের শীষ প্রতীক নিয়ে পোস্টাল ভোটসহ পেয়েছেন ১৪৮৮৮৭ ভোট। ১৯৯৯ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির আলী আসগর লবী।

খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে দুই পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মাঝে হৃদরোগে আক্রান্ত হয়ে মহিবুজ্জামান কচি নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটা দশ মিনিটে এ ঘটনা ঘটে। নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। নগরের হাজী মহসিন রোড বাই লেনে তার বাড়ি।

খুলনা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দানের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

খুলনার ৬টি সংসদীয় আসনের ৬৭ শতাংশই ঝুঁকিপূর্ণ। ৮৪০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬৬টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বেলাল উদ্দীন সাংবাদিকতাকে শুধু পেশা হিসেবে গ্রহণ করেননি। তিনি সাংবাদিকতাকে মিশন হিসেবে নিয়েছিলেন। দক্ষ সাংবাদিক হিসেবে ভালো মিডিয়া হাউজ থেকে চাকরির প্রস্তাব পেলেও তিনি দৈনিক সংগ্রামের সাথে আমৃত্যু অবস্থান করেছিলেন। শেখ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দাঁড়িপাল্লার বিজয় ঠেকাতে আবারো দাগি-সন্ত্রাসীদের সক্রিয় করার অপচেষ্টা চলছে। তিনি বলেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে বোমা তৈরি ও অস্ত্র সংগ্রহের পরিকল্পনা করছে একটি রাজনৈতিক দল। কিন্তু ভোট কেটে বা ভয় দেখিয়ে ক্ষমতায় যাওয়ার যুগ

সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যােগে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে মত বিনিময়, গণসংযোগ ও লিফলেট বিতরণ হয়েছে।