জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জামায়াতের জেলা আমির অধ্যাপক মো. রমজান আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও চেম্বারের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক ঘোড়াউত্রা নদীতে পড়ে গেছে। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে আপন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে আজ দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। “লতিবাবাদ ইউনিয়নবাসী” ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় জনগণ অংশ নেয়।

কিশোরগঞ্জ সদরে চাঁদা না দেওয়ায় যুবদল নেতা বাবুল মিয়াকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। বাবুল মিয়া লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।

এই প্রজেক্ট তিন বছর আগেই বন্ধ হয়ে গেছে। এর কারণ যতটুকু জেনেছি, অপচনশীল ও পচনশীল দ্রব্য এটা আলাদা আলাদা করে ড্রাম্পিং করার কথা ছিল। কিন্তু কোনো একটা কারণে সেটা হয়নি, যার কারণে এই প্রক্রিয়াটাই টোটালি অকেজো হয়ে গেছে। আর এটা যদি সচল করার চেষ্টা করা হয়, তাহলে এটা তৈরি করতে যতটুকু টাকা খরচ হয়

সংগঠন সূত্রে জানা যায়, অনুষ্ঠানে বিভিন্ন থানা পর্যায়ের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। এ সময় তারা ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন।

কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কাশেম গ্রুপ এবং বিএনপি নেতা নজির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে সকালে লাউ কুড়ার মাঠে উভয় পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ বাঁধে।

দুই শতাব্দীর ঐতিহ্য ধরে রেখে এবারও শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হলো উপমহাদেশের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত। ঈদ জামাত শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন লাখ লাখ মুসল্লি।

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জামাতে শরিক হয়েছেন । এবারের ঈদুল ফিতরের জামাতটি ছিল ১৯৯তম জামাত। সকাল ১০টায় জামাত শুরু হয়। ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।

উপমহা কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের পবিত্র ঈদুল ফিতরের জামাতকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্ত প্রস্তুতি নিয়েছে প্রশাসন। এবার আগত মুসল্লিদের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য। একই সঙ্গে থাকবে র্যাবের ৬টি টিম, ৫ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন সেনাবাহিনী ও ৫ প্লাটুন আনসার।

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান আবারও প্রস্তুত হচ্ছে ইতিহাসের সাক্ষী হতে। শতবর্ষের ধারাবাহিকতায় এবার এখানে অনুষ্ঠিত হবে ১৯৯তম ঈদুল ফিতরের জামাত, যা দেশের সবচেয়ে বড় ঈদ জামাত হিসেবে সুপরিচিত। নির্ধারিত সময় অনুযায়ী ঈদের দিন সকাল ১০টায় শুরু হবে এই বৃহৎ জামাত, যেখানে দেশ-বিদেশ থেকে লাখো মুসল্লির সমাগমের

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানের গরু নিলামে কিনে মূল্য পরিশোধ না করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা মো. জীবন মিয়ার(২৮) বিরুদ্ধে।

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের নিলাম সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

পাগলা মসজিদে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিককে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা ১৪টি পদের মধ্যে ৯টি পদে বিজয়ী হয়েছেন। অন্যদিকে স্বতন্ত্র হিসেবে লড়ে বাকি ৫টি পদে আওয়ামীপন্থি প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব প্রসঙ্গে শিল্প, বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, জ্বালানিনির্ভর বৈশ্বিক বাজারে কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা থাকলেও সরকার এ বিষয়ে সজাগ রয়েছেন। সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত আছে।

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণ করা গাছ কাটার মামলায় সদস্যপদ স্থগিত হওয়া মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সির মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অভিযোগে ৯ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

নিজের গাড়ি চলাচলের পথ সুগম করতে রাস্তার গাছ কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

অভিযোগ উঠা জাহিদুল আলম জাহাঙ্গীর মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি, তার বাড়ির পাশ দিয়ে যাওয়া বেরিবাঁধের ওপর লাগানো গাছগুলো কেটে ফেলা হয়েছে।

‘কিছু লোক নির্বাচন এলে গরিব মানুষগুলোর সাথে হাত মেলায়, তারপর আড়ালে গিয়ে টিস্যু দিয়ে হাত মোছে। এরাই আবার বলছেন, আমি গরিব মানুষের হাতের ঘাম দিয়ে আমার মুখ মুছি।’

স্মরণসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কাপাসিয়ার নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইয়ুবী এবং ঢাকা উত্তর মহানগর জামায়াতের মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট রোকন রেজা শেখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ সদরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে মহড়া শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোলাকিয়া ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।

বক্তারা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সম্পন্ন করার জন্য রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা উল্লেখ করেন, দীর্ঘদিনেও এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

দেশে শাসক পরিবর্তন হয়েছে, শাসকের জাত পরিবর্তন হয়েছে, শাসকের গায়ের চামড়ার রঙ পরিবর্তন হয়েছে কিন্তু শোষণের ধরণ পরিবর্তন হয় নাই। চব্বিশের বিপ্লবের মাধ্যমে পুনর্বাসিত কিছু মানুষ নতুন করে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে চাইছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।

জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় আসলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে পাকিস্তানি মিলিটারিরা এসে বসে থাকবে।

নির্বাচনি সভায় যোগ দিতে আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ উপলক্ষে জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

কিশোরগঞ্জ- ৫ (বাজিতপুর-নিকলী) আসনে ১৯৭৯ থেকে ২০০১ সাল পর্যন্ত পাঁচটি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীরা জয়লাভ করেন। এরমধ্যে ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী প্রয়াত প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেও দলের পরাজয় ঠেকাতে পারেননি।

কিশোরগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা ও মসজিদের খুতবায় বয়ান রাখার আহ্বান জানিয়েছেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. আসলাম মোল্লা। তিনি বলেছেন, ‘ জুলৈাই আন্দোলনের সফলতার পর আমরা একটি সনদের কথা বলছি। এই সনদকে বৈধতা দিতে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের বিধান রাখা হয়েছে।

ভৈরবে তারেক রহমানের জনসভায় আসার পথে অসুস্থ হয়ে পড়েছেন কিশোরগঞ্জ–৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে বলে যারা প্রশ্ন তুলছে, তারা মূলত পলাতক শক্তি। যারা জুলাই-আগস্টে আত্মাহুতি দিয়েছেন বাংলাদেশ পরিবর্তনের জন্য, তাদের সহযোদ্ধাদের উদ্যোগেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে।

এদিন জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে মুজিবুল হক চুন্নুকে আওয়ামী লীগের দোসর হিসেবে উল্লেখ করে তার শাস্তির দাবি জানান উপস্থিত জনতা। তবে যাচাই-বাছাইয়ের সময় মুজিবুল হক চুন্নু নিজে উপস্থিত ছিলেন না। তার পক্ষে প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ৬টি আসনের মধ্যে একমাত্র স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা। তিনি প্রত্যন্ত হাওর উজেলা অষ্টগ্রামের মেয়ে। কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন) আসনের স্বতন্ত্র প্রার্থী তিনি।

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনা করে এবার পাওয়া গেছে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এছাড়াও নাম পরিচয় গোপন রেখে হাদী হত্যার প্রকাশ্যে বিচার চেয়ে দান বাক্সে চিরকুট দিয়েছেন অজ্ঞাত একজন।

কিশোরগঞ্জে মশাল মিছিলে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা গেছেন মিজানুর রহমান (৬০) নামে এক বিএনপি নেতা। কিশোরগঞ্জ- ১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির দেওয়া মনোনয়ন বাতিলের দাবিতে শুক্রবার রাতে মশাল মিছিলটি বের করা হয়।

সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সগড়া বিশ্বরোড-সংলগ্ন সাইনবোর্ড মোড় এলাকায় কিশোরগঞ্জবাসী ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তখন হাদির আত্মত্যাগ ও সংগ্রামী জীবনের নানা দিক স্মরণ করা হয়।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমান জানান, রেললাইনের ওপর লোকজন অবস্থান নেওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন কুলিয়ারচর এলাকায় আটকা পড়ে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতন উপলক্ষে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি।

একই সঙ্গে হাজতি আসামি মো. সাজ্জাদ মিয়া ও এনসিপি নেতা মুরাদ আহম্মেদের জামিন মঞ্জুর করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা জজ আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. শামসুল আলম সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেছেন।

২০১৮ সালে দলীয় মনোনয়ন প্রাপ্ত জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু তার বক্তব্যে মাজহারুল ইসলামকে দুর্বল নৈতিকতার মানুষ উল্লেখ করে বলেন, তিনি একজন চিহ্নিত দুর্নীতিপরায়ন ও চাঁদাবাজ হিসেবে কিশোরগঞ্জের মানুষের কাছে পরিচিত।

কিশোরগঞ্জে পূর্ব শত্রুতা ও মামলা সংক্রান্ত বিরোধের জেরে রিকশাচালক আ. ছালামকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা নিয়ে গঠিত ৬টি সংসদীয় আসনের মধ্যে ২টিতে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার চেয়েছেন মনোনয়ন বঞ্চিত পাঁচ বিএনপি নেতা। সোমবার দুপুরে শহরের স্টেশন রোডে মনোনয়য়ন প্রত্যাশী রেজাউল করিম খান চুন্নুর ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এদেশের মানুষ আলেমদেরকে মহব্বত করে, কিন্তু তাদেরকে ভোট দেন না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আগামী সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক কর্নেল (অব.) জেহাদ খান।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবিতে কিশোরগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি। এই টাইটেলটা হলো আমি হইলাম ‘ফজা পাগলা’। যে হারামজাদারা আমাকে এই টাইটেলটা দিয়েছে, তাদের নাম হলো স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত। তাদেরকে যদি ভোট দেন, তাইলে আমার লাশ পাবেন। তাদেরকে ভোট দেবেন আপনারা? দিবেন

আমি নিজের জন্য এমপি হতে চাই না । দেশের জন্য এমপি হতে চাই । আমি যে দল করি (বিএনপি) আমার নেতা মেজর জিয়াউর রহমান কালুর ঘাট বেতার কেন্দ্রে দাঁড়িয়ে বলেন, আমি মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা করছি ।

কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জের ইটনা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের মামলায় যুবদল নেতা দেলোয়ার হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।