জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী দর্শনা পুরাতন রেলস্টেশনের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা দামের ১০টি অবৈধ স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তির নাম আলঙ্গীর খান (৫৫)। সোমবার (১৩ এপ্রিল) আনুমানিক ভোর ৫টা ৫০ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ২১২ লিটার ডিজেল বহনকারী একটি রিক্সাভ্যানসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ভারত সীমান্তসংলগ্ন হেলাতলা এলাকা থেকে তাকে আটক করে ৬ ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় রিক্সাভ্যান ও উদ্ধার করা ডিজেল জব্দ করা হয়।

কয়েকদিন আগেও জেলায় হালকা শীতের আমেজ থাকলেও হঠাৎ তাপমাত্রা বৃদ্ধিতে জনজীবনে অস্থিরতা দেখা দিয়েছে। এক লাফে তাপমাত্রা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও পরিবহন শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুয়েল কার্ড বিতরণের শেষ দিন হওয়ায় সকাল থেকেই উপজেলা মাঠে মানুষের ভিড় ছিল। ওই ভিড়ের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বখতিয়ার। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ ক্লিনিকে নিয়ে যান।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক নারীকে কৌশলে ডেকে নিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মূল পরিকল্পনাকারী এক নারীসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা স্কুলপাড়া ভুট্টার জমিতে পাওয়া ৭টি ল্যান্ডমাইন (বোমা) বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলের মাধ্যমে সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে শুরু হওয়া এই বোমা নিষ্ক্রিয়করণ কার্যক্রম দুপুর দেড়টায় শেষ হয়। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ওই স্থানে কৃষিজমিতে ল্যান্ডমা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার অন্তর্গত আট কবর শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় জামায়াতে ইসলামীর নাটুদহ ইউনিয়ন আমিরের ওপর স্থানীয় নাটুদাহ ইউনিয়ন বিএনপি সভাপতি সামসুল আলম খান ও উপজেলা বিএনপির

বক্তারা কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে জীবনের লক্ষ্য অর্জন সম্ভব। তারা শিক্ষার্থীদের দেশের উন্নয়ন ও সমাজের কল্যাণে নিজেদের মেধা কাজে লাগানোর আহ্বান জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুপুরের দিকে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে দুপুর দেড়টার দিকে ছত্রপাড়ার মৃত ইংরেজ কাজির ছেলে নাজিম কাজি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত সুরুজ আলী (১৯) শহরের ইসলামপাড়ার স্বপন আলীর ছেলে। আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী শহরের শ্মশানপাড়ার ইমন হোসেনের ছেলে হৃদয় হোসেন ও বাইসাইকেল চালক পৌর এলাকার হাজরাহাটীর পটলা পীরের ছেলে ইন্তাদুল।

চুয়াডাঙ্গা জীবননগর পাকা গ্রামে শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় সিয়ামকে (৮) নামে এক শিশুকে ৪ ঘণ্টার মধ্যে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় জড়িত শিশুর পিতা আজিজুল (২৮) ও তার সহযোগী আক্তার (২৬)কে আটক করা হয়েছে।

ভোটের ফল চ্যালেঞ্জ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সঙ্গে ওই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে বিএনপি নেতাকর্মীদের হামলায় বাঁকা ইউনিয়ন জামায়াতের আমিরসহ ৪ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের ওয়াহেদ মিয়ার ছেলে বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান (৩২) ও তার ভাই হাফিজুর রহমানের (৪৬) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে জীবননগর উপজেলা স্বাস

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী গ্রামে কবরস্থানের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজার এলাকায় দ্রুতগতিতে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আব্দুল কাদের মালিতা (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চোরাচালান চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ২২০ পিস নিষিদ্ধ ভারতীয় ডিএন টাইট কীট জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

জীবননগরে বিএনপির হামলায় জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ হয়েছে ।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ এলাকায় জামায়াত ও বিএনপি মধ্যে সংঘর্ষে জামায়াত কর্মী হাফিজুর রহমান হত্যার ঘটনায় মামলার মূল পরিকল্পনাকারীসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকার পল্টন থানা আমিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে জামায়াতের এক ইউনিয়ন আমিরের ভাই নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) হাসাদাহ বাজারের কামিল মাদরাসা গেটের সামনে ইফতারের পর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দু’দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিচ্ছন্নতা অভিযান শেষে হাসপাতালের সভাকক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এমপি রুহুল আমিন। এ সময় হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে অপারেশন থিয়েটার চালুর অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

রহস্যজনক অপহরণের চার দিন পর দর্শনা থেকে শেকল বাঁধা এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। উদ্ধার হওয়া ব্যক্তি মো. বিপুল (৪৫)। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামের বাসিন্দা ও আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে।

চুয়াডাঙ্গার চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে জেলা স্বাস্থ্য বিভাগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১শের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

চুয়াডাঙ্গা জেলার দুটি সংসদীয় আসনে ১১ দলের প্রার্থী জামায়াতের অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ও রুহুল আমিন বেশ বড় ব্যবধানে প্রতিদ্বন্দী প্রার্থীদের পরাজিত করে জয়ী হয়েছেন।

চুয়াডাঙ্গায় একটি ভোটকেন্দ্রের সামনে থেকে নগদ ৭৯ হাজার টাকাসহ জামায়াতের এক ওয়ার্ড সভাপতিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি মো. শরীফ, তিনি চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। বৃহস্পতিবার বেলা ১১টায় তাকে আটক করা হয়।

উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহন শুরু। চুয়াডাঙ্গার দুটি আসনে ৩৫৪ টি ভোট কেন্দ্রে রয়েছে।

ঘটনার পর ওই দর্শনা বাসস্ট্যান্ডে বিএনপির সন্ত্রাসীরা জড়ো হতে থাকলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়। বর্তমানে জামায়াতের কর্মীরা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জামায়াত মামলার প্রস্তুতি নিচ্ছে।

“মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে ধারণ করে শোভাযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে কলেজের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাঘের শেষেও তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। গত সপ্তাহে শীত কম থাকলেও গত কয়েক দিন থেকে শীত বেড়েছে। দিনের বেলায় সূর্য উঠলেও রোদের তেমন তেজ না থাকায় হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে ।

দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কথা বলায় চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোহাম্মদ জোমা গ্রামে এক ভিক্ষুককে মারধরের অভিযোগ উঠেছে সদর উপজেলার যুবদলের সহসভাপতি আশিক ও কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি অনিকের বিরুদ্ধে।

‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো পদ নেই’—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থীদের নিয়ে এক ব্যতিক্রমী ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

চুয়াডাঙ্গায় এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার জেলার তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার তাপমাত্রা ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। গতকালের চেয়ে তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি কমেছে ।

মো. রুহুল আমিন আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকুক বা না থাকুক, জনগণের পাশে ছিল এবং থাকবে। তিনি দাবি করেন, অতীতে কোনো সময়েই জামায়াতের নেতাকর্মীরা চাঁদাবাজি, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারে জড়ায়নি।

চুয়াডাঙ্গায় নির্বাচনী জনসভায় উপস্থিত থাকবেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। আমিরের আগমন উপলক্ষে চুয়াডাঙ্গায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চলছে প্রচার প্রচারণাও। আগামীকাল টাউন মাঠে বেলা দুইটায় জেলা জামায়াতের আয়োজনে ও ১০ দলের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।

চুয়াডাঙ্গায় রবিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গতকাল শনিবার জেলার তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস ।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ইটভাটা শ্রমিকদের সঙ্গে নির্বাচনী গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন। দর্শনা পৌর এলাকার পাঁচটি ইটভাটায় শনিবার (২৪ জানুয়ারি) সকালে পর্যন্ত সেখানে নিয়জিত সাধারণ শ্রমিকদের সঙ্গে তিনি গণসংযোগ করেন।

মাঘের ১০ তারিখেও তীব্র শীত চুয়াডাঙ্গায়। গত সপ্তাহে শীত কম থাকলেও গতকাল রাত থেকে সকাল পর্যন্ত শীত বেড়েছে। হাড় কাঁপানো শীত ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। আজ ২৪ জানুয়ারি শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গায় আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলায় গতকাল বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস । সে তুলনায় গত চার দিনে তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের প্রথম দিনে চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের ২২ নেতাসহ ৫৫ জন আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

চুয়াডাঙ্গা রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় দুই পা হারিয়েছেন রবিউল ইসলাম (৫০) নামে এক বাদাম বিক্রেতা। তিনি মৃত মেছের আলীর ছেলে। দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকায় বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন রবিউল।

হোটেল সাহিদ প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন দেশে বসবাসরত ব্যবসায়ীদের সংগঠন এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট আলহাজ সাহিদুজ্জামান টরিকের উদ্যোগে দোয়া মাহফিল ও কুলখানির আয়োজন করা হয়।

মাঘের প্রথমে তীব্র শীত। কাঁপছে চুয়াডাঙ্গা। জেলার ওপর দিয়ে আবার শৈত্যপ্রবাহ বইছে। হাড় কাঁপানো শীত ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত জেলার জনজীবন। আজ রোববার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতের প্রার্থী মো. রুহুল আমিনকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর শোকজ নোটিস দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গায় এখনো তীব্র শীত । শুক্রবার সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ ।

চুয়াডাঙ্গায় হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে ছিন্নমূল ও অসহায় মানুষের দুর্ভোগ চরমে। তীব্র শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। বিশেষ করে প্রয়োজন ছাড়া সকালে কেউ বের হয় না।

খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। তারা বলেন, রাত ১০টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ডাবলুর ব্যবসাপ্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি থেকে সেনা হেফাজতে নেওয়া হয়। রাত প্রায় ১টার দিকে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

চুয়াডাঙ্গায় ৮ দিন পর তাপমাত্রা পৌঁছাল ১০ ডিগ্রির ওপরে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ৫ জানুয়ারি জেলার তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ৬ জানুয়ারি ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ৭ জানুয়ারি ৭ দশমিক শূন্য ডিগ্রি, ৮ জানুয়ারি ৮ দশমিক শূন্য ডিগ্রি

হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশার দাপটে জবুথবু হয়ে পড়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। জেলার ওপর দিয়ে টানা মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এরই মধ্যে শনিবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন সকাল ৯টায় স্থানীয় আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করে ৮ দশ

চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ কখনো মাঝারি, আবার কখনো মৃদু। কনকনে ঠান্ডা, ঘনকুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। রাত থেকে সকাল আটটা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ।