বেলাল হোসেন

জুলাই গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবন’ এখন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে পরিচিত। বিগত ২০২৪ সালের ৫ আগস্টের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই থেকে গেছেন। তবে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর নির্দিষ্ট বাসভ

বর্তমান সরকারের নেওয়া বেশকিছু প্রশাসনিক সিদ্ধান্ত ইতিবাচকভাবে দেখছে সাধারণ মানুষ। বিশেষ করে অফিসে সময়মতো প্রবেশ ও প্রস্থানে সরকারের কড়া অবস্থানে আশান্বিত হচ্ছে তারা। এমন উদ্যোগের ফলে সরকারি কর্মীরা সময়মতো অফিসে উপস্থিত হবেন এবং কাজে গতি ফিরবে এমনটাই প্রত্যাশা সবার। এদিকে নতুন প্রধানমন্ত্রী তারেক রহম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাতদিনের সরকারি ছুটি শুরু হচ্ছে আজ। নাড়ির টানে গ্রামের পথে ছুটছে মানুষ। ইতোমধ্যে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী। ঈদযাত্রার প্রথম দিনে বাস ট্রেন ও লঞ্চে ঘরমুখো মানুষের ঢল লক্ষ্য করা গেছে। শুরুর দিকে সময়মতো যানবাহনগুলো ঢাকা ছেড়েছে। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলেছেন, সময় যত গড়াব

বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের দায়িত্বভার গ্রহণের পর থেকেই সচিবালয়ে বিভিন্ন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তরগুলোতে কর্মকর্তাদের জটলা দেখা গেছে। গত কয়েকদিন অনেকেই মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ফুল দিয়ে বরণ করেছেন। এর মাঝেই কাছের মানুষের জন্য চলছে বিশেষ অনুরোধ।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আগামীকাল মঙ্গলবার শপথ নিতে যাচ্ছে নতুন বিএনপি সরকার। এর পরই নিয়মানুযায়ী সরকারি বাসভবন বরাদ্দ পাবেন দলটির নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা। ২০২৪ সালের ৫ আগস্টের পর গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর তৈরি করায় এবার নতুন প্রধানমন্ত্রীকে সরকারি বাসভব

নির্বাচনের আর মাত্র আটদিন বাকি। ভোটের উৎসবে চারদিক সরগরম হলেও অনেকটাই চুপচাপ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এবারই প্রথম পোস্টাল ভোটের নিবন্ধন করেন তারা। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ১৭ লাখ কর্মীর মধ্যে মাত্র পাঁচ লাখ ১৮ হাজার ৬০৩ জন নিবন্ধন করেন।

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালকের পদ থেকে আফসানা বেগমের অব্যাহতিকে কেন্দ্র করে একটি চিহ্নিত মহল অহেতুক বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়সহ দেশের খ্যাতিমান লেখক ও সাহিত্যিকরা এই অভিযোগ করেছেন।

বহুল আকাঙ্ক্ষিত আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট ঘনিয়ে আসছে। একই দিনে অনুষ্ঠেয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা চলছে। চায়ের দোকান থেকে শুরু করে বাজারঘাট, অফিসপাড়া সব জায়গাতেই দেখা যাচ্ছে ভোটের হিসাব-নিকাষ।

দেশের বিভিন্ন এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রাজনীতি ও দলীয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণসহ আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে প্রকাশ্যে নির্বাচনি প্রচারে অংশ নিচ্ছেন তারা। রাজনীতিতে সক্রিয় এসব শিক্ষক সরকারি চাকরিবিধির তোয়াক্কা করছেন না।

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আইন ভেঙে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। ইতোমধ্যে বিশৃঙ্খলায় জড়িত ১৪ জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরাজ করছে চাপা আতঙ্ক।

দেশের বালুমহালগুলোর নিয়ন্ত্রণ নিয়ে বিবাদে জড়িয়েছে সরকারের দুই বিভাগ। বালু উত্তোলন ও বিক্রির এখতিয়ারের জন্য দ্বন্দ্ব বেধে গেছে ভূমি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মধ্যে। সম্প্রতি তিন জেলা প্রশাসক (ডিসি) অভিযোগ দেওয়ার পর বিষয়টি নিয়ে বিতর্ক চরমে পৌঁছায়। দীর্ঘদিনের বিরোধ মেটাতে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়, সমস্যা