রিয়াদুন্নবী রিয়াদ, গঙ্গাচড়া (রংপুর)

গঙ্গাচড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, ‘গঙ্গাচড়া উপজেলার তিস্তা তীরবর্তী চরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি এবং স্থানীয় জনগণের ভোগান্তি ও দীর্ঘদিনের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা সেচ প্রকল্পের আওতায় শত কোটি টাকা ব্যয়ে খাল নির্মাণ ও সংস্কার করা হলেও পানির অভাবে তা এখন প্রায় নামসর্বস্ব প্রকল্পে পরিণত হয়েছে। তিস্তা নদীতে পানিপ্রবাহ কমে যাওয়ায় অবকাঠামো থাকলেও সেচ ক্যানেলে পানি পৌঁছাচ্ছে না।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি করপোরেশন ১-৯ ওয়ার্ড) আসনের সংসদ সদস্য প্রার্থীরা সরাসরি জনগণের মুখোমুখি হয়ে নিজেদের রাজনৈতিক অবস্থান, উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন। একই সঙ্গে তারা নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার দ

রংপুরের গঙ্গাচড়ায় মৌসুমের আগেই আলু তোলায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। গত বছরের দরপতনে বড় ধরনের ক্ষতির মুখে পড়ায় অনেকেই এ বছর ঝুঁকি নিয়ে আগাম আলুর চাষ করেছিলেন।

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার বিশাল চরাঞ্চলে এবার আগাম মিষ্টিকুমড়ার চাষে নতুন প্রাণ এসেছে। অধিক লাভের আশায় স্থানীয় কৃষকরা বর্ষা শেষে জেগে ওঠা বালুচরে আগাম বীজ রোপণ করেছেন। সময়মতো বীজ থেকে চারা গজানোর ফলে মাঠজুড়ে সবুজ চারা দোল খাচ্ছে, আর কৃষকের মুখে ফুটেছে আশার হাসি।

গ্রামীণ জীবনের অনুষঙ্গ হোগলাপাতা ও কাশিয়াপাতাকে নতুনভাবে কাজে লাগিয়ে ভাগ্য বদলাচ্ছেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার নারীরা। এ দুই উপকরণ দিয়ে তৈরি ঝুড়ি, পাখির বাসা, টেবিলম্যাটসহ নানা ধরনের সৌখিন পণ্য এখন রপ্তানি হচ্ছে ইউরোপের বাজারে।

রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের গাউছিয়া চরের কৃষকরা লাউয়ের বীজ উৎপাদনের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন। একসময়কার অনাবাদি বালুচরে এখন বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজ লাউয়ের গাছ। কৃষকদের মতে, সবজি হিসেবে বিক্রির চেয়ে বীজ উৎপাদন অনেক বেশি লাভজনক। ফলে এখানকার শতাধিক কৃষক পরিবার এখন...