স্টাফ রিপোর্টার, গাজীপুর

স্টাফ রিপোর্টার, গাজীপুর

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সকল লেখা
ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকার জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার বেলা ১১টা ১২ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. আবুল হোসেন।

৬ ঘণ্টা আগে
গাজীপুরে গভীর রাতে ডাকাতি, নারীকে গলা টিপে হত্যা

গাজীপুরে গভীর রাতে ডাকাতি, নারীকে গলা টিপে হত্যা

গাজীপুরে গভীর রাতে ডাকাতির সময় আসমা আক্তার নামে এক নারীকে গলা টিপে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের পুত্রবধূ আরিফা আক্তার। ডাকাতরা ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। বুধবার রাতে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

৫ দিন আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির গাড়িতে ছাত্রদের হামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির গাড়িতে ছাত্রদের হামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ আবারও অটোপাশের দাবিতে আন্দোলনরত ফেল করা শিক্ষার্থীদের হামলার শিকার হয়েছেন।

৭ দিন আগে
উচ্চফলনশীল আউশ ধানের নতুন জাত ‘জিএইউ-৪’ উদ্ভাবন

উচ্চফলনশীল আউশ ধানের নতুন জাত ‘জিএইউ-৪’ উদ্ভাবন

বাংলাদেশে আউশ ধানের ফলন সাধারণত আমন ও বোরো মৌসুমের তুলনায় কম। তবে নতুন এ জাত সে সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সক্ষম বলে জানিয়েছেন গবেষকরা। ‘জিএইউ ধান-৪’ স্বল্প সময়ের মধ্যে পরিপক্ব হয়। এর ফলে কৃষকরা দ্রুত জমি খালি করে বছরে তিন থেকে চারটি ফসল উৎপাদনের সুযোগ পাবেন।

৯ দিন আগে
ঈদের ছুটিতে গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

ঈদের ছুটিতে গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

ঈদের সপ্তাহব্যাপী ছুটিতে গাজীপুর সাফারি পার্কে ঈদের দিন থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে। পার্কে আনা হয়েছে নতুন ৩ টি সিংহ, ছুটির দিনেও খোলা থাকবে সাফারি পার্ক।

২১ দিন আগে
গাজীপুরে মহাসড়কে যানজট, থেমে থেমে চলছে গাড়ি

গাজীপুরে মহাসড়কে যানজট, থেমে থেমে চলছে গাড়ি

ঈদযাত্রায় গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অন্তত কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

১৯ মার্চ ২০২৬
গাজীপুর মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি, গাড়ি চলছে ধীর গতিতে

গাজীপুর মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি, গাড়ি চলছে ধীর গতিতে

ঈদযাত্রায় গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যাত্রী এবং যানবাহনের চাপ। সড়কে অতিরিক্ত যানবাহন ও যাত্রী উঠানামা করায় স্টেশন এলাকায় যানবাহনের ধীর গতি রয়েছে।

১৮ মার্চ ২০২৬
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

গত শুক্রবার তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। পরে যাচাই বাছাই শেষে শনিবার বেলা ২টা ৩৫ মিনিটে তাকে মুক্তি দেয়া হয়েছে। এসময়ে তার স্ত্রীসহ স্বজনরা কারাগারে উপস্থিত ছিলেন।

১৪ মার্চ ২০২৬
গাজীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে চারজন দগ্ধ

গাজীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে চারজন দগ্ধ

হঠাৎ করে বিকট শব্দে একটি ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশের সাহিদ সুপার মার্কেটে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের ফুলকি ছিটকে গিয়ে কয়েকজন দগ্ধ হয়। এ সময় রবিউল ইসলাম নামে এক ব্যক্তির মাথায় আগুন জ্বলতে থাকে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

১২ মার্চ ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন শাখার সেকশন অফিসার মিয়াজ উদ্দিন বলেন, আদালতের রায় অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান, বেতন কাঠামো সমন্বয়, রায়ের সাংঘর্ষিক বিজ্ঞপ্তি বাতিল এবং কিছু কর্মকর্তা-কর্মচারীর শাস্তিমূলক বদলি বাতিল করা হোক।

০৮ মার্চ ২০২৬
গাঁজা সেবন করতে দেখে ফেলায় মাদ্রাসার ছাত্র খুন, গ্রেপ্তার ১

গাঁজা সেবন করতে দেখে ফেলায় মাদ্রাসার ছাত্র খুন, গ্রেপ্তার ১

গাজীপুরে গাঁজা সেবন করতে দেখে ফেলায় মাদ্রাসায় হাফেজী বিভাগের শিশুছাত্রকে খুন করে আগুনে পুড়েছে এক বখাটে কিশোর। ঘটনার সঙ্গে জড়িত ওই কিশোরকে গ্রেপ্তার করে হত্যার রহস্য উদঘাটন করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

০৭ মার্চ ২০২৬
গাজীপুরে সুজনের সহ-সভাপতি খুন

গাজীপুরে সুজনের সহ-সভাপতি খুন

গাজীপুরে হাত-পা বেঁধে ও গলায় রশি পেঁচিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি কামরুজ্জামান মোল্লাকে (৬৫) হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের লাশ মহানগরীর সদর থানার ধীরাশ্রম এলাকায় সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে।

০৫ মার্চ ২০২৬
গাজীপুরে পৃথক স্থানে দুইজনের আগুনে পোড়া লাশ উদ্ধার

গাজীপুরে পৃথক স্থানে দুইজনের আগুনে পোড়া লাশ উদ্ধার

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে নির্জন গজারি বনের পাশে এনে শুকনো পাতা ও খড়কুটো দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীর প্রায় সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

২৮ ফেব্রুয়ারি ২০২৬
গাজীপুরে পোশাক শ্রমিক হত্যার ঘটনায় সাবেক স্বামী গ্রেপ্তার

গাজীপুরে পোশাক শ্রমিক হত্যার ঘটনায় সাবেক স্বামী গ্রেপ্তার

গত সোমবার সকালে কর্মস্থলে যাচ্ছিলেন রিশমা খাতুন। পথে বিকেবাড়ি এলাকার আক্কাছ শিকদারের বাড়ির পাশে গেলে তার সাবেক স্বামী মাসুদ রানা রিশমা খাতুনকে পুনরায় বিবাহের প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে পেছন থেকে ধারালো চাকু দিয়ে পিঠের বাম পাশে আঘাত করে পালিয়ে যায় মাসুদ।

২৭ ফেব্রুয়ারি ২০২৬
গাসিকের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ

গাসিকের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ

যানজট নিরসনে রিকশা ও অটোরিকশা শৃঙ্খলার আওতায় আনার উদ্যোগ, প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ এবং শহরে একটি শিশুপার্ক স্থাপনের পরিকল্পনার কথাও জানান শওকত হোসেন সরকার।

২৫ ফেব্রুয়ারি ২০২৬
ইউপি চেয়ারম্যান থেকে গাজীপুর সিটির দায়িত্বে শওকত হোসেন

ইউপি চেয়ারম্যান থেকে গাজীপুর সিটির দায়িত্বে শওকত হোসেন

বর্তমান বিএনপি সরকারের সিদ্ধান্তে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

২৩ ফেব্রুয়ারি ২০২৬
গাজীপুরে দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন

গাজীপুরে দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাজীপুরে দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভ (ফ্ল্যাগপোল) ‘চির উন্নত বিজয় নিশান’-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার কালিয়াকৈরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে নবনির্মিত এ পতাকাস্তম্ভের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর

২১ ফেব্রুয়ারি ২০২৬
গাজীপুরে মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী গণইফতার

গাজীপুরে মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী গণইফতার

গাজীপুরে মাহে রমজান উপলক্ষে ভাওয়াল রাজবাড়ী মাঠে মাসব্যাপী গণইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনির উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

১৯ ফেব্রুয়ারি ২০২৬
পরীক্ষা না দিয়েই পেয়েছেন নিয়োগপত্র, যোগ দিতে এসে আটক

পরীক্ষা না দিয়েই পেয়েছেন নিয়োগপত্র, যোগ দিতে এসে আটক

গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এ লিখিত, মৌখিক বা প্র্যাকটিক্যাল কোনো পরীক্ষায় অংশ না নিয়েও নিয়োগপত্র নিয়ে কর্মস্থলে যোগ দিতে এসে ধরা পড়েছেন এক চাকরিপ্রার্থী। ঘটনাটি নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

১৬ ফেব্রুয়ারি ২০২৬
গাজীপুরে উদ্বোধনের আগেই ভেঙে গেল ২৫ কোটি টাকার সড়ক

গাজীপুরে উদ্বোধনের আগেই ভেঙে গেল ২৫ কোটি টাকার সড়ক

গাজীপুর মহানগরীর কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকায় তুরাগ নদের পশ্চিম তীরে সিটি কর্পোরেশনের অর্থায়নে সড়কটি নির্মাণাধীন রয়েছে। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ইউসিসিএল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দুটি প্যাকেজের আওতায় বিটুমিনাস কার্পেটিংসহ সড়ক উন্নয়নকাজ চলমান।

১৫ ফেব্রুয়ারি ২০২৬
গাজীপুরে পাঁচ আসনের চারটি বিএনপির, একটি জামায়াতের

গাজীপুরে পাঁচ আসনের চারটি বিএনপির, একটি জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলার পাঁচটি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে চারটি আসনে বিএনপি এবং একটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী জয়ী হয়েছেন।

১৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোটার তালিকা দেখে কেন্দ্র ভাঙচুর, বিএনপি-জামায়াতের ৪ সমর্থকের কারাদণ্ড

ভোটার তালিকা দেখে কেন্দ্র ভাঙচুর, বিএনপি-জামায়াতের ৪ সমর্থকের কারাদণ্ড

গাজীপুরের একটি ভোট কেন্দ্রে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুই পক্ষের চারজনকেই দুই বছর করে কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায় আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

১২ ফেব্রুয়ারি ২০২৬
ভোট দিতে গাজীপুর থেকে পোশাককর্মীরা বাড়ির পথে

ভোট দিতে গাজীপুর থেকে পোশাককর্মীরা বাড়ির পথে

একসঙ্গে চার দিন ছুটি পাওয়ায় গাজীপুরের পোশাককর্মীরা বাড়ি যাচ্ছেন। প্রায় সব কারখানার শ্রমিকদেরই ছুটি দেওয়া হয়েছে। একসঙ্গে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ মহাসড়কে নামায় গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে।

১০ ফেব্রুয়ারি ২০২৬
গাজীপুরকে আধুনিক শিল্প এলাকা ও নারী পুরুষের বেতন বৈষম্য দূর করা হবে

গাজীপুরকে আধুনিক শিল্প এলাকা ও নারী পুরুষের বেতন বৈষম্য দূর করা হবে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে যদি ইনসাফের বাংলাদেশ কায়েম হয়, তাহলে ১৩ তারিখ থেকে আপনাদের ওপর আর বে-ইনসাফ কায়েম হবে না ইনশাআল্লাহ।

০৩ ফেব্রুয়ারি ২০২৬
আওয়ামী ফ্যাসিস্টরা পালিয়ে যাওয়ায় নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা নেই

আওয়ামী ফ্যাসিস্টরা পালিয়ে যাওয়ায় নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা নেই

কারাগার অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটি অবিচ্ছেদ্য অংশ। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কারাগারের প্রশাসন পরিচালনায় নিরাপত্তা ও মানবাধিকার একে অপরের পরিপূরক।

২৭ জানুয়ারি ২০২৬
ধান গবেষণা ইনস্টিটিউটে ব্রির গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

ধান গবেষণা ইনস্টিটিউটে ব্রির গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

দেশের খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু হয়েছে। গাজীপুরে ব্রির সদর দপ্তরে আয়োজিত এই কর্মশালায় উঠে আসছে ধান গবেষণার সর্বশেষ অগ্রগতি ও অর্জন।

১৫ জানুয়ারি ২০২৬
গণভোটে বিভ্রান্তি এড়াতে গাজীপুরে বিশেষ জনসচেতনতামূলক কর্মসূচি

গণভোটে বিভ্রান্তি এড়াতে গাজীপুরে বিশেষ জনসচেতনতামূলক কর্মসূচি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পাশাপাশি একই দিন অনুষ্ঠিত হবে গণভোট। গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে যেন কোনো বিভ্রান্তি না থাকে এজন্য ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাসব্যাপী বিশেষ প্রচারণামূলক কর্মসূচি গ্রহণ করেছে গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক)।

১০ জানুয়ারি ২০২৬
১০ দাবিতে জয়দেবপুরে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি

১০ দাবিতে জয়দেবপুরে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি

যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরনসহ ১০টি সমস্যার দ্রুত সমাধানের দাবীতে ২ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন গাজীপুরের জয়দেবপুর বাজার ব্যবসায়ীরা। বৃহস্পতিবার গাজীপুর শহরের প্রাণকেন্দ্র মুক্তমঞ্চে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে, এসব সমস্যার দ্রুত সমাধান দাবী করেন তারা।

০৮ জানুয়ারি ২০২৬
গাজীপুরের ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬টি ইউনিট

গাজীপুরের ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬টি ইউনিট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়৷

০৮ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মেধাতালিকা থেকে কেউ ভর্তি না হলে প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে মেধার ভিত্তিতে ভর্তি হতে পারবেন। ফলাফল কৃষিগুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইট (https://acas.edu.bd)-এ শিক্ষার্থীরা দেখতে পারবেন বলে জানিয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।

০৮ জানুয়ারি ২০২৬
ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ কর্মী গ্রেপ্তার

ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ কর্মী গ্রেপ্তার

গাজীপুর মেট্রো সদর থানাধীন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল থেকে পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে। সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রবিন সরদারের নেতৃত্বে মিছিলের প্রস্তুতি এবং ফেসবুকে লাইভ সম্প্রচারের

০৪ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে দোয়া

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে দোয়া

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

০২ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী শনিবার

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী শনিবার

কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শনিবার (৩ জানুয়ারি)।

০১ জানুয়ারি ২০২৬
গাজীপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় চার পুলিশ সদস্য আহত, গ্রেপ্তার ১০

গাজীপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় চার পুলিশ সদস্য আহত, গ্রেপ্তার ১০

এ ঘটনায় শ্রীপুর থানার এস আই অরূপ কুমার বিশ্বাস বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮০-৯০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এছাড়া মাদক উদ্ধারের ঘটনায় পৃথক একটি মামলা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া তিনটি মোটরসাইকেল জব্দ করেছে।

০১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার জানাজায় শরীক হতে গাজীপুর থেকে মানুষের ঢল

খালেদা জিয়ার জানাজায় শরীক হতে গাজীপুর থেকে মানুষের ঢল

এছাড়া জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন যোগে ঢাকায় যাচ্ছেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের। পাঞ্জাবি, টুপি পরে শোক ও সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি বেগম জিয়ার নামাজে জানাজায় অংশ নেবেন তারা।

৩১ ডিসেম্বর ২০২৫
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ৩

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ৩

গাজীপুরের কালীগঞ্জের আড়িখোলা এলাকায় ট্রেনে নিচে কাটা পড়ে দুই নারী ও এক শিশু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জের ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের আড়িখোলায় এ দুর্ঘটনা ঘটে।

২৫ ডিসেম্বর ২০২৫
বাড়ি থেকে বের হওয়ার পরদিন হত্যার শিকার জাসাস নেতা

বাড়ি থেকে বের হওয়ার পরদিন হত্যার শিকার জাসাস নেতা

গাজীপুরের শ্রীপুরে রাতে বাড়ি থেকে বের পরদিন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস)র এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর চারটার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের কেবিএম ব্রিকস নামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।

২৪ ডিসেম্বর ২০২৫
গাজীপুরে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরে ৮ দফা দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে কৃষি ডিপ্লোমা প্রশিক্ষণ ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে সদর উপজেলার সালনা বাজার এলাকায় প্রায় ১ ঘণ্টা ধরে তারা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।

২৩ ডিসেম্বর ২০২৫
হাদি হত্যার প্রতিবাদে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

হাদি হত্যার প্রতিবাদে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

শুক্রবার সকাল ১০টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জড়ো হন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ছাত্র জনতা। একপর্যায়ে তারা ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেন বন্ধ করে বিক্ষোভ শুরু করেন।

১৯ ডিসেম্বর ২০২৫
গাজীপুরে সুবিধাবঞ্চিত শীতার্ত ও দুস্থদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

গাজীপুরে সুবিধাবঞ্চিত শীতার্ত ও দুস্থদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

গাজীপুরে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নে দুস্থ ও শীতার্ত প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল ও সোয়েটার) বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার রাতে গাজীপুর আর্মি ক্যাম্প সূত্রে এ তথ্য জানা গেছে। গাজীপুর আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে সেনাপ্রধানের দিকনির্দেশনায় এসব শীতবস্ত্র বিতর

১৮ ডিসেম্বর ২০২৫
ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতের প্রতিবাদ, নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।

১৩ ডিসেম্বর ২০২৫
শ্রমিকদের অযৌক্তিক দাবিতে পোশাক কারখানা বন্ধ ঘোষণা

শ্রমিকদের অযৌক্তিক দাবিতে পোশাক কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের কোনাবাড়ি শিল্প এলাকায় অবস্থিত পিএন কম্পোজিট লিমিটেড কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের একাংশের কর্মবিরতি, উৎপাদন কার্যক্রমে বাধা এবং নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

০৯ ডিসেম্বর ২০২৫
শ্রীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

শ্রীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ট্রেনের যাত্রী জানান, শনিবার বিকেল চারটার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন শ্রীপুরের কাওরাইদ স্টেশনে প্রবেশ করে। কাওরাইদ স্টেশন ছাড়া মাত্রই ট্রেনের ইঞ্জিনে বিকট শব্দ হয়।

০৬ ডিসেম্বর ২০২৫
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন পাকিস্তানি নাগরিক

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন পাকিস্তানি নাগরিক

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রইস খান নামে এক পাকিস্তানি নাগরিক মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার দুপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ হতে মুক্তি পান তিনি। পরে লাল রংয়ের গাড়িতে করে মূল ফটক দিয়ে বের হয়ে যান।

০৪ ডিসেম্বর ২০২৫
সিকিউরিটি গার্ডকে হাত-পা বেঁধে হত্যা, লাশ উদ্ধার

সিকিউরিটি গার্ডকে হাত-পা বেঁধে হত্যা, লাশ উদ্ধার

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় মোবাইল ফোন টাওয়ারের সিকিউরিটি গার্ডের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে স্থানীয় পূবাইল থানা পুলিশ।

০১ ডিসেম্বর ২০২৫
ভূমিকম্পে ফাটল, বিতর্কিত রেজিস্ট্রি ভবন

ভূমিকম্পে ফাটল, বিতর্কিত রেজিস্ট্রি ভবন

প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত গাজীপুর সাব-রেজিস্ট্রি অফিস ভবন উদ্বোধনের মাত্র দুই বছর না যেতেই ভূমিকম্পে ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। ফলে রেজিস্ট্রি অফিসের চার শতাধিক কর্মকর্তা-কর্মচারীসহ প্রতিদিনের সেবাগ্রহীতারা অতিরিক্ত চাপ ও উদ্বেগের মধ্যে কাজ করছেন।

২৭ নভেম্বর ২০২৫
ঘুষ নেয়ার অভিযোগে পুলিশের উপর হামলা

ঘুষ নেয়ার অভিযোগে পুলিশের উপর হামলা

গাজীপুর মহানগরের ভোড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় পুলিশের দু’সদস্য নগদ টাকা ও স্বর্ণালংকার নেয়ার অভিযোগে হামলায় গুরুতর আহত হয়েছেন।

২৬ নভেম্বর ২০২৫
গাজীপুরে অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

নোটিশে আরও উল্লেখ করা হয় পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে কারখানা চালু করার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে খোলার তারিখ নোটিশের মাধ্যমে অবহিত করা হবে। এছাড়াও কারখানার সিকিউরিটি ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ব্যক্তিগণ এ আদেশের আওতামুক্ত থাকবেন বলে নোটিশে উল্লেখ করা হয়।

২৫ নভেম্বর ২০২৫
জামিনে কারামুক্ত ৩৫ সাবেক বিডিআর সদস্য

জামিনে কারামুক্ত ৩৫ সাবেক বিডিআর সদস্য

বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিডিয়ারের সাবেক ৩৫ সদস্য।

২৪ নভেম্বর ২০২৫
গাজীপুরে কয়েল কারখানার আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরে কয়েল কারখানার আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরের বাঘেরবাজার এলাকায় ফিনিক্স কয়েল কারখানার আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন বেলা তিনটার দিকে নিয়ন্ত্রণে আসে।

১৯ নভেম্বর ২০২৫