খাগড়াছড়ির দীঘিনালায় এক গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি মঙ্গলবার দুপুরে উপজেলার ৩নং কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর গ্রামের। গ্রেফতারকৃত মোঃ আবদুর রহমান (৩৫) উত্তর মিলনপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২ টার সময় উপজেলার ৩নং কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুরের বাসিন্দা এক গৃহবধূকে বাড়িতে একা পেয়ে আসামি মোঃ আবদুর রহমান তার ঘরে প্রবেশ করে জোর পূর্বক ঐ নারীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে। এরপর ঐ গৃহবধূ অভিযুক্ত মোঃ আবদুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে অভিযোগ করলে দীঘিনালা থানায় একটি মামলা রুজু করে।
এ বিষয়ে দীঘিনালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া বলেন, ঔ ভুক্তভোগী গৃহবধূর অভিযোগের ভিত্তিতে মোঃ আবদুর রহমান কে গ্রেফতার করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

