ঘরের আড়ায় ঝুলছিল স্কুলছাত্রীর লাশ

উপজেলা প্রতিনিধি, (বাবুগঞ্জ) বরিশাল

ঘরের আড়ায় ঝুলছিল স্কুলছাত্রীর লাশ

বরিশালের বাবুগঞ্জে গলায় ফাঁস দিয়ে বিথি আক্তার নামে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতের দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিথি একই গ্রামের বারেকের মেয়ে ও ভূতের দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

বিজ্ঞাপন

স্বজনরা জানান, কয়েকদিন আগে নিজের হাতের একটি ব্রেসলেট হারিয়ে ফেলেন বিথি। এ নিয়ে মায়ের সঙ্গে তার রাগারাগি হয়। এতে ক্ষোভে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাবুগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, সবার অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বিথি। খবর পেয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন