সব ধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে: আইনমন্ত্রী

আমার দেশ অনলাইন

সব ধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, এ দেশ, রাষ্ট্র ও সমাজকে ভালো রাখতে হলে সব ধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে।

শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিজ গ্রাম বারইপাড়ায় ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী বলেন, আমরা দেশে আইনের শাসন, ন্যায়বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠার যে প্রত্যয় নিয়েছি, তা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।

একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে নাগরিকদের নৈতিক অবস্থানের ওপর জোর দিয়ে তিনি সমাজ থেকে সব ধরনের অন্যায় ও দুর্বৃত্তায়ন নির্মূলের আহ্বান জানান।

এর আগে সকালে নিজ বাড়ি থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঈদগাহে পৌঁছান মন্ত্রী। নামাজ শেষে তিনি স্থানীয় মানুষের সঙ্গে সময় কাটান এবং সবার খোঁজখবর নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...