দৌলতখানে নিখোঁজ এতিম শিশুর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

দৌলতখানে নিখোঁজ এতিম শিশুর লাশ উদ্ধার

ভোলার দৌলতখানে নিখোঁজের একদিন পর শাহিন (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকা থেকে তিন কিলোমিটার দূরে সুবেদার মোড় ডগের খালের চর থেকে শিশুটির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

বুধবার বিকেলে প্রতিবেশী ছেলেদের সঙ্গে খেলতে বের হয়ে আর ফিরে আসেনি। রাতভর খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয়।

মৃত শাহিন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পাতার খাল মাছঘাট এলাকার বাসিন্দা মৃত নয়নের ছেলে। তার মা বিবি কুলসুম ঢাকায় বাসা বাড়িতে কাজ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিন নানী রেনু বেগমের কাছে বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় থাকতো। পরে দৌলতখান থানা ও নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...