পিরোজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

পিরোজপুরে স্বাধীনতার মহান ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

বিজ্ঞাপন

পিরোজপুর জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার দিবসটি পালন করে।

শুক্রবার সকাল সাড়ে ৬টায় জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করে। পরে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআনখানি ও দোয়া অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় স্থানীয় শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু, পিরোজপুরের পাবলিক প্রসিকিউটর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, শ্রমিক দল সভাপতি আব্দুস ছালাম বাতেন, মহিউদ্দিন মল্লিক নাসের, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, কামরুজ্জামান চান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি, যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব মাসুদ শেখ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনির শরীফ, সদস্য সচিব মো. তৌহিদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী বিদেশি শক্তির সহায়তায় দেশে ৭৫-এর আগের মতো একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তারা জানতো না এক জিয়া শহীদ হলেও ঘরে ঘরে কোটি কোটি জিয়া জন্ম নেবে। যার প্রমাণ শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল জনগণের ভোটে তিন তিনবার দেশের রাষ্ট্রক্ষমতায় গিয়ে মানুষের কল্যাণে দেশ পরিচালনা করেছে। বিএনপি বিনা ভোট বা

রাতের ভোটে বিশ্বাসী নয়।

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। বাদ জুমা এতিমখানায় খাবার পরিবেশন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন