রেমিটেন্স সংগ্রহে সেরা ১০-এ বাংলাদেশ কৃষি ব্যাংক, পেল সিলভার অ্যাওয়ার্ড

আমার দেশ অনলাইন

রেমিটেন্স সংগ্রহে সেরা ১০-এ বাংলাদেশ কৃষি ব্যাংক, পেল সিলভার অ্যাওয়ার্ড
ছবি: সংগৃহীত।

‘সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশী (ঘজই) ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠান রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ১২ এপ্রিল, ২০২৬ তারিখে আয়োজন করা হয়।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য “সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং”। অনুষ্ঠানে বৈদেশিক রেমিট্যান্স আহরণের জন্য শীর্ষ ১০ টি ব্যাংক-কে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের সকল ব্যাংকের মধ্যে রেমিট্যান্স আহরণে দ্বিতীয় শীর্ষস্থানে থাকায় সিলভার অ্যাওয়ার্ড পুরস্কার গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী। ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ কৃষি ব্যাংক ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স সংগ্রহ করে। তিনি এই অর্জনের জন্য ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি বিদেশে অবস্থানরত প্রবাসিদেরকে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিস্তৃত নেটওয়ার্কের উপর অবিচল আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দীন স্বপন, এমপি। সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশী (ঘজই) এর চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, এমপি, বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ খালেদুজ্জামান, দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, বিভিন্ন ব্যাংকের নির্বাহী এবং ঘজই প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...