
বিএনপি নেতা শুক্কুর আলী হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার
বরিশালের মুলাদীতে স্থানীয় বিএনপি নেতা মো. শুক্কুর আলী হত্যা মামলার প্রধান আসামি রহমত উল্লাহ ফরাজীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে ঢাকার কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকা থেকে বরিশাল র্যাব-৮, র্যাব-১০ ও সিপিসি-১ এর একটি যৌথ আভিযানিক দল তাকে আটক









