
বোরহানউদ্দিনে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো ওই এলাকার মো. শাহিনের মেয়ে মাহা (৮) এবং আব্দুল গনির মেয়ে তানহা আক্তার (৯)। তারা দুজনই স্থানীয় মানিকারহাট সরকা























