রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, দুই বোন গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি, রাঙামাটি

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, দুই বোন গুলিবিদ্ধ
নিহত ধর্মসিং চাকমা | ছবি: আমার দেশ

রাঙ্গামাটিতে প্রতিপক্ষের গুলিতে পাহাড়িদের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের এক কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম ধর্মসিং চাকমা। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে সদর উপজেলার কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ধর্মসিং চাকমা ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি এবং ধনজয় চাকমার ছেলে। রাঙ্গামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুতুকছড়ি এলাকায় প্রতিপক্ষের গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ রওনা হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনার জন্য জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন ধর্ম সিংহ চাকমা। এমন সময় জনসংহতি সমিতির ১৯ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল বাড়িটি ঘিরে ফেলে। এ সময় পালাতে চেষ্টা করলেও অস্ত্রধারীদের ব্রাশফায়ারে ঘটনাস্থলেই মারা যান ধর্মসিং চাকমা। এছাড়া ধর্ম সিংয়ের দুই বোন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানায় ইউপিডিএফ। তবে এ বিষয়ে জেএসএসের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে ঘটনার প্রতিবাদে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের নানিয়ারচর ও কুতুকছড়ির বিভিন্ন অংশে সড়ক অবরোধ করে প্রতিবাদ করছে ইউপিডিএফ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন