রায়পুরে জ্বালানি তেল মজুত, ২০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, ‎রায়পুর (লক্ষ্মীপুর)

রায়পুরে জ্বালানি তেল মজুত, ২০ হাজার টাকা জরিমানা

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আখন বাজার এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। শনিবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

‎অভিযানে জসিম (৪৫) নামের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন ধরে জ্বালানি তেল মজুত করে বাজারমূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিলেন।

‎অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে এবং ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়। একই সঙ্গে তাকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

‎প্রশাসন সূত্রে জানা যায়, জব্দকৃত তেল পরবর্তীতে সরকারি তত্ত্বাবধানে স্থানীয় ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয় অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

‎অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, “বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...