দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাব।
বিজ্ঞাপন
প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন স্বাক্ষরিত শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
মহান রাব্বুল আল আমিনের দরবারে অধ্যাপিকা মাহমুদা বেগমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করার জন্য দোয়া করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

