সৈকতের ঝাউবাগানে মিলল সাংবাদিকের ঝুলন্ত লাশ

জেলা প্রতিনিধি, মেহেরপুর

সৈকতের ঝাউবাগানে মিলল সাংবাদিকের ঝুলন্ত লাশ

কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবাগান থেকে মোহাম্মদ আমিন (২৫) নামে উখিয়ার এক স্থানীয় সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গলফ মাঠ সংলগ্ন ঝাউবাগানে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নিহত আমিন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার উখিয়া প্রতিনিধি ছিলেন।

তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, লাশের পকেট থেকে কক্সবাজার-চট্টগ্রাম রুটের একটি বাস টিকিট পাওয়া গেছে। টিকিট অনুযায়ী তিনি ৩ সেপ্টেম্বর রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন