হাজীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭০১ শিক্ষার্থী অনুপস্থিত

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

হাজীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭০১ শিক্ষার্থী অনুপস্থিত

হাজীগঞ্জ-এ শান্তিপূর্ণ পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও প্রথমদিনে অনুপস্থিতির হার ছিল উল্লেখযোগ্য।

বুধবার উপজেলার দুটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ১ হাজার ২৩৪ জন শিক্ষার্থী। ফলে ৭০১ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে। এর মধ্যে ২৩০ জন ছাত্র এবং ৪৭১ জন ছাত্রী।

বিজ্ঞাপন

এদিন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ এবং হাজীগঞ্জ বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, পরীক্ষায় নিবন্ধন করা অধিকাংশ শিক্ষার্থী বর্তমানে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। তাদের অনেকের কাছেই পুরোনো বই নেই এবং নতুন শ্রেণির পড়াশোনার চাপ থাকায় তারা পরীক্ষায় অংশ নেয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন