চাঁদপুরে দিনমজুরকে গলাকেটে হত্যা

উপজেলা প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

চাঁদপুরে দিনমজুরকে গলাকেটে হত্যা

চাঁদপুরের শাহরাস্তিতে আলমগীর হোসেন নামে এক দিনমজুরকে গলাকেটে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুরে প্রতিবেশী প্রবাসী আবুল হোসেনের বাড়ির ছাদ থেকে আলমগীর হোসেনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

প্রবাসী আবুল হোসেনের স্ত্রী খোদেজা বেগম জানান, রাত ৮টায় তার দেবর নজরুল ইসলাম শিপন দৌড়ে এসে বলে বাসায় ছাদে চোর এসেছে। পরে ছাদে উঠে গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার করে শিপন। খোদেজা আরও বলেন, এ সময় বাসায় গেইট বন্ধ ছিল ছাদে উঠার বিকল্প কোনো পথ নেই। তবে গাছ দিয়ে ছাদে উঠা যায় বলে ধারণা করছেন।

বিজ্ঞাপন

শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাসার জানান, হত্যার রহস্য উন্মোচনে কাজ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...