চট্টগ্রামের সাতকানিয়ায় অসহায় ও দুস্থ পরিবারের শিশুদের চিকিৎসা সহায়তা এবং অটোরিকশা প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’।
বুধবার উপজেলার কালিয়াইশ গ্রামে আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী সড়ক এলাকায় এ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি প্রমুখ।
প্রসঙ্গত, চন্দনাইশ হাশিমপুরের যুবদল নেতা মরহুম মোহাম্মদ ইউসুফের পরিবারকে একটি অটোরিকশা প্রদান করা হয়। তিন বছর বয়সী শিশু মোহাম্মদ রাহান (হার্টে ছিদ্র) ও এগারো বছর বয়সী শিশু মোহাম্মদ আরাফাতকে (থ্যালাসেমিয়ায় আক্রান্ত) চিকিৎসা সহায়তা দেওয়া হয়। এছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানে আহত আজিজ নূরকেও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

