মেঘনায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)

মেঘনায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

কুমিল্লার মেঘনা উপজেলায় বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার মুগারচর বাজার এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার মো. রহিজ উদ্দিন ওরফে সুমন (৪১) উপজেলার রাধানগর ইউনিয়নের পাড়ারবন্দ গ্রামের গাজী জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা থানার একটি বুধবার রাতে গাজী জসিম উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মো. রহিজ উদ্দিন ওরফে সুমনের (৪১) শরীর তল্লাশি করে লুঙ্গির কোচর থেকে একটি সাদা পলিথিনের জিপার প্যাকেটে রাখা ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ১.৮ গ্রাম। জব্দকৃত আলামত যথাযথ প্রক্রিয়ায় জব্দ তালিকা প্রস্তুত করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, রহিজ উদ্দিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। এর মধ্যে তিতাস, দাউদকান্দি, বাকলিয়া, তুরাগ, আকবর শাহ ও নারায়ণগঞ্জের বন্দর থানার মামলাও উল্লেখযোগ্য। কয়েকটি মামলায় তিনি পূর্বে সাজাপ্রাপ্তও হয়েছেন। তাকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত নং-০৫-এ সোপর্দ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...