কুমিল্লার বুড়িচংয়ে অকটেন ভাগাভাগি নিয়ে টানাহেঁচড়ার সময় বিড়ির আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্লাস্টিক ফ্যাক্টরি। আগুনে দগ্ধ হয়েছেন তিন যুবক।
শনিবার বিকেলে বুড়িচং উপজেলার কালাকচুয়া শাহদৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অকটেন ভাগাভাগি নিয়ে কয়েকজনের মধ্যে ধস্তাধস্তির সময় একটি জ্বলন্ত বিড়ির আগুন অকটেনে পড়ে। সাথে সাথেই আগুন ছড়িয়ে পড়ে পাশের প্লাস্টিক কারখানায় ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুটি কারখানার প্রায় ১৫ থেকে ১৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় দগ্ধ হয়েছেন স্থানীয় তিনজন। তারা হলেন, ওহেদ ভুঁইয়ার ছেলে মো. সোলাইমান (৩২), নজরুল ইসলাম নজা'র ছেলে তানভীর হোসেন (১৯) এবং শরীফ মিয়ার ছেলে মো. শুভ। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে ।
কারখানার মালিক বিল্লাল হোসেন ও নজরুল ইসলাম জানান, “আমরা ফ্যাক্টরিতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ ‘আগুন, আগুন’ চিৎকার শুনে দৌড়ে বের হয়ে প্রাণে বাঁচি। আমাদের সব শেষ হয়ে গেছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

