চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেটে চিটাগং শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ধোঁয়ায় পুরো শপিং কমপ্লেক্স ছেয়ে গেছে। আতঙ্কে ব্যবসায়ীরা এদিক ওদিক ছোটাছুটি শুরু করেছেন। উৎসুক জনতা মার্কেটটির আশপাশে ভিড় করেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে চিটাগং শপিং কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকাল ৯টা ৪৫ মিনিটে শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় হঠাৎ করে ধোঁয়া দেখতে পান ব্যবসায়ীরা। এ সময় মুহূর্তেই আগুন ভবনে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, সকাল ৯টা ৪৫ মিনিটে খবর পেয়ে তাদের ছয়টি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে। তবে কী কারণে আগুন লেগেছে, তা জানা যায়নি। ফায়ার সার্ভিসের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

